ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

৪৫তম বিসিএস

বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসে এক হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১০ মাস পর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের এ নিয়োগ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বুধবার (১৪ অক্টোবর) রাতে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তখন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এমএ


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
আরও পড়ুন
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
আন্দোলনে সহিংসতা-ভাঙচুর করতে ভাড়ায় লোক নিয়োগ হয়েছে, বলছেন শ্রমিক নেতারা
পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা
কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ