ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কলেজশিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়। কোটজেন স্কলারশিপ-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে।

বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বিকাশ করাই হলো কোটজেন স্কলারশিপের মূল উদ্দেশ্য। সিমন্স ইউনিভার্সিটি ১৮৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। সিমন্স ইউনিভার্সিটি পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়।
• বিনামূল্যে একটি রুম সুবিধা প্রদান করে।
• ৩ হাজার ডলার এর উপবৃত্তি প্রদান করা হবে।
• স্কলারশিপের মেয়াদ ৪ বছর।

আবেদনের যোগ্যতা
• উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে। সেক্ষেত্রে ন্যূনতম ৩.৩ সিজিপিএ ধরে রাখতে হবে।
• আইইএলটিএস ও টোয়েফল স্কোর জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর, ২০২৬।

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে দেখুন এখানে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মবিরতি চালিয়ে যাবে চুয়েটের তিন সমিতি
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের বহিরাগতদের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তিন সমিতি।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মবিরতি চালিয়ে যাবে চুয়েটের তিন সমিতি
দেশে প্রথমবারের মতো হচ্ছে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে উদ্ভাবন, গবেষণা ও উৎপাদন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’।
দেশে প্রথমবারের মতো হচ্ছে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
কুমিল্লায় পাওয়া গেল জাবির সেই শিক্ষার্থীকে
বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান। 
কুমিল্লায় পাওয়া গেল জাবির সেই শিক্ষার্থীকে
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী
জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে তাদের জন্য পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।
জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
আরও পড়ুন
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ