ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সমন্বিত ৬ ব্যাংকে বিশাল নিয়োগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
এআই দিয়ে বানানো একটি ব্যাংকের কার্যালয়ের ছবি

ছয়টি ব্যাংক ‘অফিসার (ক্যাশ)’ পদে ১ হাজার ৩৩৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। ব্যাংকগুলো হলো— অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালি ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি ও প্রবাসী কল্যাণ ব্যাংক পিএলসি।

বিশাল এ নিয়োগে আবেদন শুরু হয়েছে ইতোমধ্যে। আগামী ১২ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন ফি বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে আগ্রহীদেরকে।

বিজ্ঞপ্তি অনুসারে, ‘অফিসার (ক্যাশ)’ পদে অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০ ও রূপালি ব্যাংক পিএলসিতে ৭৭২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। এছাড়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ১১, বেসিক ব্যাংক পিএলসিতে ২৩, বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসিতে ১২১ এবং প্রবাসী কল্যাণ ব্যাংক পিএলসিতে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।

একনজরে সমন্বিত ৬ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি

bd-bank-in-20260613194212

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ১১ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১২ জুলাই ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ ২১-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ ব্যাংক। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
আরও পড়ুন
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার 
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক