চাকরি দিচ্ছে রেড ক্রস, আবেদনের সময় শেষ ২৩ জুলাই

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১২:৫৩ পিএম


চাকরি দিচ্ছে রেড ক্রস, আবেদনের সময় শেষ ২৩ জুলাই
ছবি: এআই দিয়ে বানানো

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড টিম লিডার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস 
পদের নাম: ফিল্ড টিম লিডার
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: রাষ্ট্রবিজ্ঞান/সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা, বিশেষ করে মাইক্রোসফট অফিস স্যুট (এক্সেল/ওয়ার্ড/পাওয়ারপয়েন্ট)। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কক্সবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: চিকিৎসা বীমাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৬

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission