ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

লাখ টাকা বেতনে চাকরি দিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১০:৩১ এএম
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের জন্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘ম্যানেজার’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
বিভাগের নাম: ডিজিটাল লিটারেসি অ্যান্ড স্কিলস
পদের নাম: ম্যানেজার
পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৮ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: ১৮২,০৮৬ - ২২৭,৬০৭ টাকা

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী - পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫ জেলায় নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন চলবে ২৯ অক্টোবর পর্যন্ত 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
৫ জেলায় নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন চলবে ২৯ অক্টোবর পর্যন্ত 
লাখ টাকা বেতনে ওয়ালটনে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি সুবিধাও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
লাখ টাকা বেতনে ওয়ালটনে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি সুবিধাও
কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট দ্বারা পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক)’ পদে জনবল নিয়োগ দেবে।  স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা চলবে না। বয়সসীমা: প্রার্থীর বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞতা: পদটি মূলত নতুনদের জন্য। তবে ব্যাংক বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে। মাসিক বেতন: ২৬ হাজার টাকা। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬। অন্যান্য যোগ্যতা -যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে দারুণ দক্ষতা থাকতে হবে। -এমএস অফিস এবং মৌলিক আইটি ব্যবহারে পারদর্শী হতে হবে। -উচ্চ সততা ও পেশাগত নীতিশাস্ত্র থাকতে হবে। -বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে। প্রধান দায়িত্বগুলো গ্রাহকদের আন্তরিক ও দ্রুত সেবা প্রদান করা, প্রতিষ্ঠান–সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া, হিসাব খোলা, রক্ষণাবেক্ষণসহ ব্যাংকিং সেবায় সহায়তা প্রদান করা।  এ ছাড়া ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা (আমানত, ঋণ, কার্ড, ডিজিটাল ব্যাংকিং ইত্যাদি) সম্পর্কে গ্রাহকদের স্পষ্ট ধারণা দেওয়া, অভিযোগ ব্যবস্থাপনা ও কেওয়াইসিসহ অন্যান্য নিয়ন্ত্রক শর্তাবলি নিশ্চিত করার কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আরটিভি/এসআর
কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) কর্মকর্তা ও সহকারী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটিতে দুটি পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬। ডব্লিউএফপির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মনিটরিং অ্যাসিস্ট্যান্ট পদে রাঙামাটি এবং কমিউনিটি ফিডব্যাক মেকানিজম (সিএফএম) অফিসার পদে কক্সবাজারে একজন করে নিয়োগ দেওয়া হবে। উভয় পদই পূর্ণকালীন এবং সার্ভিস কন্ট্রাক্টের আওতাভুক্ত। ১. পদের নাম: মনিটরিং অ্যাসিস্ট্যান্ট   পদসংখ্যা: ১টি কর্মস্থল: রাঙামাটি চুক্তির মেয়াদ: ১২ মাস শিক্ষাগত যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, মানবিক বিভাগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: মনিটরিং ও মূল্যায়ন-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজিতে লেখা ও বলায় দক্ষতা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামে প্রচলিত অন্তত একটি ভাষা জানা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। দায়িত্ব: নির্ধারিত এলাকায় খাদ্য ও অন্যান্য সহায়তা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ, বিতরণ করা পণ্যের পরিমাণ ও মান যাচাই, কর্মসূচির তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরি করতে হবে। পাশাপাশি সহযোগী সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়, মাঠপর্যায়ের কার্যক্রমের উন্নয়নে পরামর্শ এবং জরুরি খাদ্যসহায়তা কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে। ২. পদের নাম: কমিউনিটি ফিডব্যাক মেকানিজম (সিএফএম) অফিসার  পদসংখ্যা: ১টি কর্মস্থল: কক্সবাজার চুক্তির মেয়াদ: ১১ মাস শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, যোগাযোগ, তথ্য ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: গ্রাহকসেবা, সুরক্ষা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে জবাবদিহি নিশ্চিত করা কিংবা কমিউনিটি ফিডব্যাক মেকানিজম-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনা বা তদারকিসংশ্লিষ্ট পেশাগত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই তিন বছরের অভিজ্ঞতার মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের কোনো সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা কিংবা মানবিক সহায়তা, উন্নয়ন কার্যক্রম বা কল সেন্টার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে। চাটগাঁইয়া বা রোহিঙ্গা ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দায়িত্ব: কমিউনিটির অভিযোগ, মতামত ও প্রশ্ন গ্রহণ, নথিভুক্তকরণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং সমাধানের অগ্রগতি নিশ্চিত করতে হবে। সংবেদনশীল অভিযোগ, অনিয়ম, দুর্নীতি ও যৌন শোষণ-সংক্রান্ত অভিযোগ গোপনীয়তার সঙ্গে নির্ধারিত পদ্ধতিতে ব্যবস্থাপনা করতে হবে। পাশাপাশি তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, সংশ্লিষ্ট সংস্থা ও অংশীদারদের সঙ্গে সমন্বয় এবং কর্মীদের প্রশিক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করতে হবে। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ডব্লিউএফপির অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন শেষ: আবেদন করার সময়সীমা ২৬ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত। আবেদনের সময় সিভি ও কভার লেটার জমা দিতে হবে। প্রাথমিক পর্যায়ে পাসপোর্ট, শিক্ষাগত সনদ বা সুপারিশপত্রের মতো অতিরিক্ত কাগজপত্র বাধ্যতামূলক নয়; পরবর্তী সময়ে এসব নথি চাওয়া হতে পারে। আবেদনকারীর দেওয়া সব তথ্য ও নথি যাচাই করা হবে। তথ্যে অসংগতি পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হতে পারে। আবেদন করতে ডব্লিউএফপির নিয়োগ পোর্টাল দেখুন। আরটিভি/এসকে
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
ওয়ালটনে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ওয়ালটনে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ
আরও পড়ুন
বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ