
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড। আগ্রহীরা আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: গবেষণা ও উন্নয়ন
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: টেকনিক্যাল টেক্সটাইল উৎপাদনে টেকসই বা পরিবেশবান্ধব কার্যপদ্ধতি সম্পর্কে জ্ঞান। ল্যাব টেস্টিং সরঞ্জাম এবং টেক্সটাইল বিশ্লেষণের কাজে অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: মানিকগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরটিভি/আইএম


