ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এসএসসি পাসেই প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, নিয়োগ ৫৩৮ জন

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের চাকরি । ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরে (ডিএলএস) বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত শূন্য পদে দুই ক্যাটাগরিতে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ

সিমেন ক্যারিয়ার পদে ৩২ জন এবং অফিস সহায়ক পদে ৫০৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

সিমেন ক্যারিয়ার পদটি ১৯তম গ্রেডের। এ পদের বেতন ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা। অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের এবং বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

উভয় পদে আবেদন করতে প্রার্থীকে স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে সিমেন ক্যারিয়ার পদে বিজ্ঞপ্তিতে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে।

বয়স ও জেলার সুযোগ

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু

অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে।

আবেদন ফি

দুই পদের জন্যই আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম পূরণ ও সাবমিট করার পর টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের dls.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা ও অন্যান্য তথ্য সঠিকভাবে দিতে হবে। নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন শেষে Applicant’s Copy সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি দিতে টেলিটক প্রিপেইড নম্বর থেকে প্রথমে DLS User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর প্রাপ্ত PIN ব্যবহার করে দ্বিতীয় এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

নিয়োগ পরীক্ষা

নিয়োগ প্রক্রিয়ায় লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। আবেদনপত্রে ভুল বা অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

আবেদন শেষ

আবেদন করা যাবে আগামী ৬ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক