ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এইচএসসি-এসএসসি পাসেই শ্রম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, পদ ১৫

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি । ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চার ক্যাটাগরির পদে ১৫ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। হিসাবরক্ষক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে এসব নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে অনলাইনে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। পদভেদে বেতন দেওয়া হবে গ্রেড-১২ থেকে গ্রেড-২০ অনুযায়ী। এর মধ্যে অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

হিসাবরক্ষক
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ১৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।

অফিস সহায়ক
পদসংখ্যা: ৮টি
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে ২ ও ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে

আবেদন শুরু হবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। mole.teletalk.com.bd

আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট।

আবেদনপত্র জমা দেওয়ার পর প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন ফি

হিসাবরক্ষক পদের জন্য মোট ১৬৮ টাকা এবং সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য মোট ১১২ টাকা ফি দিতে হবে। অফিস সহায়ক পদের ক্ষেত্রে মোট ফি ৫৬ টাকা।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের ক্ষেত্রে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে।

পরীক্ষার ধরন

সরকারি বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদের মূল কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

প্রবেশপত্র ও পরীক্ষার সময়সূচি টেলিটক ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হবে। যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনেও এসএমএস পাঠানো হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
২ কারখানায় নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ যেদিন
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক