
বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসে ড্রাইভার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা পূর্ণকালীন এ পদে আবেদন করতে পারবেন। কর্মস্থল ঢাকা হলেও প্রয়োজনে দেশের বিভিন্ন জেলায় ফিল্ড ভিজিট করতে হবে।
দূতাবাসের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে যোগদানের সময় যত দ্রুত সম্ভব। নারী প্রার্থীদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
পদের বিবরণ
পদের নাম: ড্রাইভার
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা, প্রয়োজনে বিভিন্ন জেলায় ফিল্ড ভিজিট
চুক্তির মেয়াদ: ৬ মাস; পরিস্থিতি অনুযায়ী নবায়নযোগ্য
দায়িত্ব
ড্রাইভারকে দূতাবাসের গাড়ি চালানোর পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে সহায়তা করতে হবে। প্রয়োজনে মোটরসাইকেল ও সুরক্ষিত (আর্মড) যানবাহন চালাতে হবে।
এছাড়া বিমানবন্দর থেকে কর্মকর্তা বা অতিথিদের আনা-নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও পণ্য পৌঁছে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী দূতাবাসের অন্যান্য কাজে সহায়তা করতে হবে।
গাড়ির দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় কাগজপত্র ও সরঞ্জাম ঠিক রাখা, সময়মতো সার্ভিসিং নিশ্চিত করা এবং গাড়ির কোনো ত্রুটি বা ক্ষতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানোও দায়িত্বের অংশ।
ফিল্ড ভিজিটের আগে গাড়ির প্রয়োজনীয় প্রস্তুতি ও সরঞ্জাম পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেওয়ার দায়িত্বও পালন করতে হবে। প্রয়োজন হলে রিসেপশনে সহায়তা করতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি বা সমমান পাস হতে হবে।
অভিজ্ঞতা: ড্রাইভিংয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের সংস্থা বা স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে ভালো থেকে মাঝারি পর্যায়ের কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। ট্রাফিক আইন সম্পর্কে ভালো ধারণা, সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ প্রয়োজন।
গাড়ির সাধারণ যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিকভাবে সামাল দেওয়ার মতো জ্ঞান থাকতে হবে। একা এবং ছোট দলের সঙ্গে কাজ করার সক্ষমতাও প্রয়োজন।
এছাড়া কূটনৈতিক পরিবেশে গোপনীয়তা রক্ষা ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে। মাইক্রোসফট এক্সেল ও আউটলুক ব্যবহারে মৌলিক দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
সুইজারল্যান্ড দূতাবাসের নীতিমালা অনুযায়ী প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের (FDFA) নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এর সঙ্গে একটি মোটিভেশন লেটার এবং থাকলে সুপারিশপত্র সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র ই-মেইলে পাঠাতে হবে—
আবেদনের শেষ সময়
৮ অক্টোবর ২০২৬। শুধু বাছাই করা প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষার জন্য যোগাযোগ করা হবে।
সুইজারল্যান্ড দূতাবাসের চাকরির বিজ্ঞপ্তি ও আবেদন ফরম দেখতে এখানে ক্লিক করুন।
আরটিভি/জেএমএ


