ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

৪৪ হাজার টাকা বেতন থেকে পেট্রোবাংলায় বড় নিয়োগ, পদ ৭৫৩ 

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
পেট্রোবাংলা । ছবি: সংগৃহীত

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম ও দশম গ্রেডের বিভিন্ন পদে পেট্রোবাংলা ও এর আওতাধীন ১২টি কোম্পানিতে মোট ৭৫৩ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬।

পদের বিবরণ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯টি পদে এসব জনবল নিয়োগ দেওয়া হবে—

১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)—৯৭ জন
২. সহকারী ব্যবস্থাপক (আইন)—৬ জন
৩. সহকারী ব্যবস্থাপক (অর্থ)—৬৩ জন
৪. সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)—মেকানিক্যাল ৭৪, ইলেকট্রিক্যাল ৪৯, সিভিল ৪০, সিএসই/আইটি ২৫, কেমিক্যাল ২৭, পেট্রোলিয়াম ১৪, আইপিই ৮, মেটালার্জি/এমএমই ৭, ইলেকট্রনিকস ২ ও অটোমোবাইল ১ জন।
৫. সহকারী ব্যবস্থাপক (জিওলজি)—১২ জন
৬. সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস)—২ জন
৭. সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)—১ জন
৮. সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)—১ জন
৯. সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)—১ জন
১০. সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)—১৫ জন
১১. সহকারী ডিলার—১ জন
১২. সহকারী ব্যবস্থাপক (কারিগরি)—১১ জন
১৩. সহকারী কর্মকর্তা (প্রশাসন)—৭৩ জন
১৪. সহকারী কর্মকর্তা (আইন)—৪ জন
১৫. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান—১ জন
১৬. সহকারী কর্মকর্তা (অর্থ)—৫৩ জন
১৭. উপসহকারী প্রকৌশলী—মেকানিক্যাল ৫৬, ইলেকট্রিক্যাল ৩২, সিভিল ৩১, কম্পিউটার/আইটি ৮, ইলেকট্রনিকস ৩, অটোমোবাইল ৯, কেমিক্যাল ৫, পাওয়ার ৫ ও টেলিকম ১ জন।
১৮. ট্রেইনি ডিলার—৪ জন
১৯. সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা—১১ জন।

গ্রেড ও বেতন

১ থেকে ১২ নম্বর পদের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা, যা গ্রেড-৯।

১৩ থেকে ১৯ নম্বর পদের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা, যা গ্রেড-১০।

বয়সসীমা

২০২৬ সালের ১ অক্টোবর তারিখে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদন ফি

আবেদনের জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।

আবেদনের সময়

অনলাইনে আবেদন শুরু হবে ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

তবে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন শেষ হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে bogmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কয়ার গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
স্কয়ার গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ দেবে সিটি ব্যাংক, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ দেবে সিটি ব্যাংক, লাগবে যে যোগ্যতা
ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে আড়ং, বয়স ১৮ হলেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে আড়ং, বয়স ১৮ হলেই আবেদন
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। বিশেষ এই বিসিএসে ২০০ নম্বরের লিখিত এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। এর আগে ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিকেল কর্মকর্তা ও ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন। পিএসসি সূত্র জানা গেছে, চিকিৎসকদের এ বিশেষ বিসিএসে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা না থাকায় ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দ্রুত ফল প্রকাশ করে পাঁচ হাজার চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়নের লক্ষ্য রয়েছে। আরটিভি/টিআর
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
আরও পড়ুন
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মো. আব্দুল মান্নান
জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক
জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা
গ্যাসের দাম পরিবর্তন নিয়ে পেট্রোবাংলার বার্তা