ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ দিচ্ছে মার্কিন সরকারের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষকতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ কর্মসূচিতে আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

১০ বছর বা তার বেশি পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত গবেষকেরা এ কর্মসূচিতে আবেদনের সুযোগ পাবেন। আগামী বছরের সেপ্টেম্বরে শুরু হবে এ এক্সচেঞ্জ প্রোগ্রাম।

ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় উচ্চতর ডিগ্রি (পিএইচডি) অথবা সমমানের পেশাগত ডিগ্রিধারী এবং নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা ও শিক্ষকতার সুস্পষ্ট প্রস্তাবনাসম্পন্ন প্রার্থীদের অনুদান দেওয়া হবে। গত ৫০ বছরে এ কর্মসূচিতে প্রায় ২০০ বাংলাদেশি অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে শিক্ষাবিদ, গবেষক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও উন্নয়ন পেশাজীবীরা রয়েছেন।

যেসব সুবিধা পাবেন নির্বাচিতরা

এ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষাবিদ ও গবেষকেরা টিউশন ফি, বিমানে যাতায়াতের খরচ এবং থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য মাসিক উপবৃত্তি পাবেন। পাশাপাশি বইপত্র কেনার ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা এবং ভ্রমণ ও লাগেজ ভাতার সুবিধাও দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদনের সময় বাংলাদেশে অবস্থান করতে হবে। প্রার্থীর শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিদেশে শিক্ষকতার অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় সাবলীল ও দক্ষ হতে হবে আবেদনকারীকে।

যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরা এ অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবেন না। আগে ফুলব্রাইট ভিজিটিং স্কলার অনুদান পেয়েছেন, এমন প্রার্থীদের দ্বিতীয়বার অনুদান দেওয়ার সুযোগ অত্যন্ত সীমিত।

আবেদনে যেসব নথি লাগবে

আবেদনকারীদের অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে-

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি ও হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)

যেসব নথি লাগবে
আবেদনের সঙ্গে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, তিনটি সুপারিশপত্র, আমন্ত্রণকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া চূড়ান্ত আমন্ত্রণপত্র এবং জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রথমে আবেদনব্যবস্থায় একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে সব নথি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে ইলেকট্রনিকভাবে আপলোড করতে হবে।

আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও বিস্তারিত নির্দেশনা জানতে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলাদেশবিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রুনাইয়ে সরকারিভাবে বড় নিয়োগ, প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতার
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে ১৪৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।
ব্রুনাইয়ে সরকারিভাবে বড় নিয়োগ, প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতার
৪৪ হাজার টাকা বেতন থেকে পেট্রোবাংলায় বড় নিয়োগ, পদ ৭৫৩ 
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
৪৪ হাজার টাকা বেতন থেকে পেট্রোবাংলায় বড় নিয়োগ, পদ ৭৫৩ 
স্কয়ার গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
স্কয়ার গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ দেবে সিটি ব্যাংক, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ দেবে সিটি ব্যাংক, লাগবে যে যোগ্যতা
ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
আরও পড়ুন
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
ওহাইওতে ৩৪ বছর পর ধর্ষক শনাক্ত, তবু মামলা করা গেল না
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত