ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বুয়েটে ২৪ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) । ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৪টি পদে বিভিন্ন পর্যায়ের জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্য বাংলাদেশি নাগরিকরা এসব পদে অনলাইনে আবেদন করতে পারবেন। পদভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

বুয়েটের রেজিস্ট্রার কার্যালয় থেকে গত ৫ অক্টোবর ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করা যাবে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

পদ ও বেতন

১. ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর—১টি, গ্রেড-১১, বেতন ১২,৫০০–৩০,২৩০ টাকা।

২. মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি)—১টি, গ্রেড-১১, বেতন ১২,৫০০–৩০,২৩০ টাকা।

৩. প্রধান সহকারী—১টি, গ্রেড-১২, বেতন ১১,৩০০–২৭,৩০০ টাকা।

৪. লাইব্রেরি সহকারী কাম-ডকুমেন্টেশন সহকারী—১টি, গ্রেড-১৩, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৫. রিপ্রোগ্রাফিক অপারেটর—১টি, গ্রেড-১৩, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৬. ক্রাফট ইন্সট্রাক্টর—৪টি, গ্রেড-১৩, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৭. অপারেটর মেকানিক—১টি, গ্রেড-১৩, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৮. টেকনিশিয়ান গ্রেড-২—১টি, গ্রেড-১৩, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৯. নার্সিং অ্যাসিস্ট্যান্ট—১টি, গ্রেড-১৫, বেতন ৯,৭০০–২৩,৪৯০ টাকা।

১০. এলডিএ কাম-কম্পিউটার অপারেটর—২টি, গ্রেড-১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১১. হিসাব সহকারী—১টি, গ্রেড-১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১২. সুপারভাইজার—১টি, গ্রেড-১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।

১৩. ল্যাব এটেনডেন্ট—৬টি, গ্রেড-১৭, বেতন ৯,০০০–২১,৮০০ টাকা।

১৪. সহকারী ইলেক্ট্রিশিয়ান—১টি, গ্রেড-১৭, বেতন ৯,০০০–২১,৮০০ টাকা।

১৫. রাজমিস্ত্রী—১টি, গ্রেড-১৭, বেতন ৯,০০০–২১,৮০০ টাকা।

১৬. লাইব্রেরি এটেনডেন্ট—২টি, গ্রেড-১৯, বেতন ৮,৫০০–২০,৫৭০ টাকা।

১৭. সহকারী রাজমিস্ত্রী—১টি, গ্রেড-১৯, বেতন ৮,৫০০–২০,৫৭০ টাকা।

১৮. এমএলএসএস—৬টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

১৯. এটেনডেন্ট—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

২০. সিকিউরিটি গার্ড—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

২১. বেলম্যান—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

২২. ভেহিক্যাল হেলপার—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

২৩. মালী—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

২৪. পরিচ্ছন্নতাকর্মী—১টি, গ্রেড-২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

যেসব শর্ত মানতে হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ১৪, ১৬ ও ১৮ নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি স্তরে শিক্ষাগত যোগ্যতার বিভাগ বা শ্রেণির শর্ত শিথিলযোগ্য। তবে ২০১৫ সালের ১১ মে-এর পর বুয়েটে নিয়োগ পেয়ে ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে এ শিথিলতা প্রযোজ্য হবে না।

চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে। ৬ ও ১৩ নম্বর ক্রমিকের পদে অফিস বা বিভাগভিত্তিক আবেদন করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা।

৪ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা।

১৩ থেকে ২৪ নম্বর পদের জন্য ১০০ টাকা।

আবেদন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়ম ওয়েবসাইটের আবেদন গাইডলাইন মেনুতে দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়

১১ নভেম্বর ২০২৬।

আবেদনসংক্রান্ত তথ্যের জন্য প্রয়োজনে [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৩৭ জন
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসএসসি-এইচএসসি পাসে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, নিয়োগ ৩৭ জন
১ লাখ ৪৮ হাজার টাকা বেতনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে চাকরি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে ব্যাংকটির দুটি পদে মোট ৬২ জন নিয়োগ দেওয়া হবে।
১ লাখ ৪৮ হাজার টাকা বেতনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে চাকরি
আকিজ ফুডে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
আকিজ ফুডে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারীর তিনটি পদে মোট ১২ জন নিয়োগ দেওয়া হবে।
অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
১৩ জেলায় নিয়োগ দেবে মিনিস্টার, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
১৩ জেলায় নিয়োগ দেবে মিনিস্টার, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ
আরও পড়ুন
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, যে রাতে থেমে গিয়েছিল এক মেধাবী প্রাণ
শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, চমক ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
যুক্তরাষ্ট্রে মারা গেছেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী ড. ইরফান
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান