ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

যুব উন্নয়ন অধিদপ্তরের সেই পরীক্ষার ফল প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন।

শনিবার (১৭ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছে। পদটি ১১তম গ্রেডের, এর আগের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার। গত শুক্রবার বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র এখনো ঘোষণা করা হয়নি। এসব তথ্য পরে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটকের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে জানানো হবে। নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো প্রার্থী অনিয়ম বা অসাধু উপায় অবলম্বন করলে তার প্রার্থিতা বা ফল বাতিল বলে গণ্য হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এরা আগে এ নিয়োগের বাছাই পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ অক্টোবর। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। কিন্তু পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে।

মূল প্রশ্নের সঙ্গে ছড়িয়ে পড়া প্রশ্নের মিল পাওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। ততক্ষণে দূরদূরান্ত থেকে আসা অনেক প্রার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। ক্ষুব্ধ প্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

এরপর নতুন প্রশ্নপত্রে ১৬ অক্টোবর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রথমে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে সময় বাড়ানো হয়।

ইতোমধ্যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হওয়া মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
আগামী ডিসেম্বরে দেশের চার উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে শুধু এক দিনের ছুটি যোগ করলেই মিলবে টানা চার দিনের ছুটি।
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
সারাদেশের জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুলের
জানুয়ারি মাস থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ওই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে, যাতে বছরজুড়ে খেলাধুলা মাঠে থাকে এবং এর মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা যায়। শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ। নিজের স্মৃতিচারণ করে আমিনুল হক জানান, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল, ফলে সিলেটের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে এবং একসময় তার সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও তিনি স্মরণ করেন। বর্তমান সরকারের ৯ মাস পূর্তির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ৫ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের জন্য লড়াই করবে। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে আমিনুল হক বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। গ্যালারির দর্শক ও খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সুন্দর শুরু ও সফল সমাপ্তি কামনা করেন আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আরটিভি/এসআর
সারাদেশের জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুলের
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
আরও পড়ুন
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আরও ২ জন গ্রেপ্তার
যুব উন্নয়নের প্রশ্নফাঁসকাণ্ডে এবার বদলি সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বরখাস্ত এনবিআরের ২ কর্মী