ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ পদে নিয়োগ, আবেদন শুরু ১৭ অক্টোবর

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৯ ক্যাটাগরির পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৫ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী বেতন স্কেল ২০ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত। নিয়োগের আবেদন শুরু হবে ১৭ অক্টোবর বিকাল ৪টা থেকে।

যোগ্যতা ও বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১৭ অক্টোবর ২০২৬ বিকাল ৪টায়। আবেদনের শেষ সময় ৭ নভেম্বর ২০২৬ বিকাল ৪টা। আবেদন করতে হবে বিপিএটিসির https://bpatc.teletalk.com.bd/ এই টেলিটক ওয়েবসাইটে।

পুরো বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ৯ ক্যাটাগরিতে মোট ৩৬ জন নিয়োগ দেওয়া হবে। পদভেদে আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর ও ৪ নভেম্বর ২০২৬। কোন পদে কত নিয়োগ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে একজন প্রভাষক ও একজন সহকারী অধ্যাপক নেওয়া হবে। এ ছাড়া বাস-কন্ডাক্টর পদে ১০ জন, হেল্পার-টু-মেকানিক পাঁচজন, হেল্পার-কাম-ক্লিনার পাঁচজন, অয়েলম্যান একজন, সার্ভিসম্যান একজন, ওয়েল্ডার একজন, বাস ড্রাইভার ১০ জন এবং টায়ার-টিউব মেরামতকারী মেকানিক পদে একজন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও বেতন শিক্ষক পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফলাফল ও অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য পদে শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা পদভেদে নির্ধারিত। কিছু পদে অষ্টম শ্রেণি বা সমমান পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে তিন থেকে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বেতন স্কেল পদ অনুযায়ী ২০ হাজার ৫০০ থেকে ৫৮ হাজার টাকা পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া শিক্ষক পদে আবেদনের শেষ সময় ৪ নভেম্বর ২০২৬। অন্যান্য পদে আবেদন করতে হবে ২৬ অক্টোবরের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। যেসব পদে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পোর্টাল https://job.ru.ac.bd ব্যবহার করা যাবে। আবেদন ফি পদভেদে ৪০০ বা ৫০০ টাকা। যোগ্যতা, কাগজপত্র ও আবেদনপদ্ধতির বিস্তারিত জানতে এই ঠিকানায় প্রবেশ করুন। আরটিভি/এসকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
বিমান বাংলাদেশে ২৩৪ জনের নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি পদে ২৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিমান বাংলাদেশে ২৩৪ জনের নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ পদে চাকরির সুযোগ
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর জন্য ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক) পদে সাময়িকভাবে সুপারিশকৃত ৮৪ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ পদে চাকরির সুযোগ
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, আবেদনে নেই বয়সসীমা
ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, আবেদনে নেই বয়সসীমা
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ। এছাড়া, উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন কাজে নিয়োজিত, যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতার পুরোপুরি ব্যবহার হচ্ছে না।
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ