
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি বিপণন অধিদপ্তর। পৃথক ৮ পদে মোট ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কৃষি বিপণন অধিদপ্তর
পদের সংখ্যা: ০৮টি
লোকবল নিয়োগ: ৯৭ জন
পদের নাম: মাঠ ও বাজার পরিদর্শক
পদের সংখ্যা: ৫টি
বেতন: ২৪,৩০০-৫৯,৭০০ টাকা (গ্রেড-১২)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কৃষিতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ৯টি
বেতন: ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সাটিফিকেট।
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১টি
বেতন: ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: হিসাবরক্ষক
পদের সংখ্যা: ৩টি
বেতন: ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
পদের নাম: গাড়িচালক (ভারী)
পদের সংখ্যা: ১টি পদ
বেতন: ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; বৈধ ড্রাইভিং লাইসেন্সেসহ ভারি যানবাহন চালনায় পারদর্শী।
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৩৯টি
বেতন: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের সার্টিফিকেট।
পদের নাম: ক্যাশিয়ার
পদের সংখ্যা: ১টি
বেতন: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেটসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৩৮টি
বেতন: ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা কৃষি বিপণন অধিদপ্তরের এই https://dam.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরটিভি/এমএ


