ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যোক্তা তৈরিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ কোর্স

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
ফাইল ছবি

দক্ষ উদ্যোক্তা তৈরিতে নতুন প্রশিক্ষণ কোর্সের বিজ্ঞপ্তি দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নতুন এই কোর্সের মাধ্যমে দক্ষভাবে মিষ্টি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ হাজার টাকার কোর্স করুন মাত্র ২ হাজার টাকায়। কোর্স শেষে পেয়ে যেতে পারেন ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকার উদ্যোক্তা-সহায়তা!

এতে আরও বলা হয়, মিষ্টি ও মিষ্টান্ন আমাদের জীবন-সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা এক প্রাচীন আবেগের নাম। বিয়েসহ যে কোনো আনন্দের উপলক্ষ্য আসলেই আমাদের প্রয়োজন হয় মিষ্টির। এমনকি সন্তান জন্ম, পরীক্ষায় ভালো ফলাফল, চাকরি প্রাপ্তি কিংবা নতুন আত্মীয়বাড়ি যেতে হলেও আমরা সাথে রাখি মিষ্টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এদেশে মিষ্টির এক বিশাল বাজার পড়ে আছে অথচ চাহিদার তুলনায় এ শিল্পে দক্ষ কারিগর ও উদ্যমী উদ্যোক্তার বড় অভাব। আর এই শূন্যতার কথা মাথায় রেখেই শুরু হয়েছে মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ। ৫০ হাজার টাকা সমমূল্যের এই কোর্স করা যাবে মাত্র ২ হাজার টাকায়।

প্রশিক্ষণে যা থাকছে:

বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা।
উন্নত মানের মিষ্টান্ন তৈরির আধুনিক কলাকৌশল।
ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও হিসাব-নিকাশ।
মৌলিক ইসলামি জ্ঞান ও বিশেষ দাওয়াহ কোর্স।

যোগ্যতা:

আবেদনকারীকে মিষ্টির দোকানে ৩–৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীকে অবশ্যই দরিদ্র, পরিশ্রমী ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে।
বয়স: ১৮–৪৫ বছর (পুরুষদের জন্য)।

সুবিধা:

যাদের ওপর পরিবার সম্পূর্ণ নির্ভরশীল তাদেরকে কোর্স চলাকালীন প্রতি মাসে ৫ হাজার টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে।
কোর্স শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ব্যবসা শুরু করতে ৫০,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত মূলধন প্রদান করা হবে।
এই অর্থ আপনার নতুন ব্যবসা শুরু ও প্রসারের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

আবেদন প্রক্রিয়া:

এই লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করুন। এরপর ফরমটি হাতে লিখে পূরণ করে কুরিয়ারে অথবা সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জমা দিন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঠিকানা: প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।

গুগল ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/boxRREzCoiqn7d716

আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ কার্যক্রমটি আরও বৃহৎ পরিসরে সবার জন্য উন্মুক্ত করা হবে, ইনশাআল্লাহ। বৃহৎ সেই আয়োজনে প্রবাসফেরত, সচ্ছল-অসচ্ছল, নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তা হতে আগ্রহী তরুণ এবং মিষ্টান্ন শিল্পে কাজ করতে আগ্রহী একেবারে নতুন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ
তার মতে, শেখ হাসিনা নিজে গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন এবং ভারতে বসে লাশের জন্য অপেক্ষা করছেন।   
এটাই সাইকোপ্যাথের চরিত্র, গণহত্যা চালিয়ে এখন ভিকটিম সেজেছেন: সোহেল তাজ
উনি এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে শেখ হাসিনাকে একজন ‘সাইকোপ্যাথ’ চরিত্রের মানুষ বলেও আখ্যা দিয়েছেন তিনি। 
উনি এখন লাশের অপেক্ষায়: সোহেল তাজ 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ
জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম: মেঘনা আলম
রাজনৈতিক দল ও ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা বিতর্কের প্রসঙ্গ টেনে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন মেঘনা আলম। বিএনপিতে যোগ না দিয়ে জামায়াতে যোগ দিলে তাকে ঘিরে সমালোচনার চিত্র ভিন্ন হতে পারত এমন ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।
জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম: মেঘনা আলম
টুঙ্গিপাড়া ইস্যুতে রাশেদ খাঁন— ‘বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না’
বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। বুধবার (১৮ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের নাশকতা নিয়ে করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
টুঙ্গিপাড়া ইস্যুতে রাশেদ খাঁন— ‘বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না’
আরও পড়ুন
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতংকে উদ্যোক্তারা 
নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর!
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মোজিবুল হকের সাক্ষাৎ