
হাইকোর্ট বিসিএস ক্যাডারভুক্ত ৩৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সচিব-উপসচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়ে তাদের সকল সুযোগ-সুবিধা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের দেওয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রেজা-ই রাব্বী।
২০১৩ সালে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার (১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেজা-ই রাব্বী।
আইনজীবী রেজা–ই রাব্বী সাংবাদিকদের বলেন, পদোন্নতি বঞ্চিত হয়ে ৩৯ জন বীর মুক্তিযোদ্ধা বিসিএস কর্মকর্তা ২০১৩ সালে হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত প্রাথমিকভাবে সে বছরই রুল জারি করেন। রুলে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সচিব ও উপসচিব পদবঞ্চিতদের সুযোগ-সুবিধা কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।
আরও পড়ুন:
ইরফান সেলিমদের আরো ৩ দিনের রিমান্ড চায় ডিবি
টেনিস খেলার সময় আহত হলেন পররাষ্ট্রমন্ত্রী
পি




