ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ওমরাহ হজে গিয়ে দুঃসংবাদ পেলেন প্রিন্স মামুন

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রিন্স মামুন’ নামে পরিচিত। তবে বিদেশে থাকলেও দেশে তার জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এদিন লায়লা আখতার ফরহাদকে বাসায় ঢুকে মারধরের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে ওমরাহ পালনের কারণে মামুন আদালতে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে আইনজীবী আশিকুল ইসলাম সময়ের আবেদন করলেও বাদী লায়লা আখতার ফরহাদ আদালতে হাজির হয়ে আসামির জামিন বাতিলের আবেদন করেন।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী সরকার সাব্বির হোসেন (ফয়সাল) বলেন, আসামির বিরুদ্ধে অন্য আদালতে একটি ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করতেই তিনি বাদীর বাসায় ঢুকে ছুরি দিয়ে আঘাত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামুনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে লায়লা আখতার ফরহাদের পরিচয় হয়। গত ১০ মে ভোর সাড়ে ৫টার দিকে মামুন ক্যান্টনমেন্ট ডিওএইচএসে লায়লার বাসায় যান। সেখানে তিনি আগের মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) তুলে নিতে হুমকি দেন। লায়লা এতে অস্বীকৃতি জানালে মামুন ফেসবুক লাইভে গিয়ে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করেন।

একপর্যায়ে লাইভ বন্ধ করে মামুন লায়লাকে মারধর শুরু করেন। অভিযোগ রয়েছে, ছুরি দিয়ে হত্যার চেষ্টা করলে লায়লা তা হাত দিয়ে প্রতিহত করতে গিয়ে আহত হন। এ ঘটনায় ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন লায়লা।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আতিকুর রহমান সৈকত আদালতে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
আরও পড়ুন
স্ত্রীর করা দুই মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন
সৌদি আরবে ১৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত