ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিটিআরসি ভবনে ভাঙচুরের মামলায় ৪৫ আসামি কারাগারে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, দেলোয়ার হোসেন, সৈয়দ আহমেদ শুভ, শাহজাহান, অপূর্ব ইসলাম, শরিফুল ইসলাম নিলয়, জাহিদ হাসান হৃদয়, শাহেদ ভূঁইয়া, বুলবুল আহমেদ, দীপক হাজরা, মান্না হোসেন, ইয়াছিন আরাফাত অর্নব, আশরাফ উদ্দিন, শাহ জালাল, শাহিন, নাঈম, সাইদুর রহমান, ইমতিয়াজ আহমেদ হৃদয়, রমজান, সাব্বির হোসেন, শাহিন, তরিকুল ইসলাম রিফাত, মঈন হোসেন রাজন, অনিক হোসেন, তরিকুল ইসলাম, রিফাত হোসেন, হানিফ মিয়া, শাহাদাৎ হোসেন রাব্বি, সোহানুল হক, তারেক আজিজ, সাজ্জাদ ইসলাম, শিপন, এজাজ হোসেন সিয়াম, উনায়েস ইমরান, মনিব আক্তার, হারিজ, সাব্বির হোসেন বিজয়, এস এম মতিউর রহমান, রাজন শেখ, আবু সাদিক রাকিব, মামুন ব্যাপারী, মজিবুর রহমান, সালাউদ্দিন ব্যাপারী, আমিনুল ইসলাম নাইম, রাকিবুল হাসান রাকিব ও আব্দুল্লাহ সবুজ।

এদিন আসামিদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী সাগর তরফদারসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার এনইআইআর সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার প্রতিবাদে মোবাইল ফোন ব্যবসায়ীরা আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর চালান।

এ ঘটনায় বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

মামলার সূত্রে আরও জানা যায়, এনইআইআর চালুর ফলে গ্রেপ্তার ৪৫ জন আসামিসহ পলাতক ৯ জন এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন আন্দোলনকারী বিকেল সাড়ে ৩টার দিকে বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা পূর্বপরিকল্পিতভাবে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে বিটিআরসি ভবনের কাঁচের দেয়ালসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে আনুমানিক দুই কোটি টাকার ক্ষতিসাধন করেন।

আরও পড়ুন

এছাড়া বিটিআরসি ভবনের সামনে থাকা ৫১ আসনবিশিষ্ট একটি এসি স্টাফ বাসে আগুন দিয়ে আরও প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রী বাড়িতে না থাকায় কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ: সেই আসামির মৃত্যুদণ্ড
রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জামাল নামে একজনের মৃত্যুদণ্ডের ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জরিমানা অনাদায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভিকটিমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
স্ত্রী বাড়িতে না থাকায় কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ: সেই আসামির মৃত্যুদণ্ড
সালমান শাহ হত্যা / সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ন্যাম ভবনে এই সংসদ সদস্যের শয়নকক্ষের বারান্দায়ও ঘুমাতে হতো বলে জানা গেছে। এছাড়া প্রথমে তাকে মৌখিকভাবে বিয়ে করেন বলে আদালতকে জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল
গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত
জাতীয় সংসদের প্রথম তিন অধিবেশনে পাস হয় শতাধিক আইন। এর মধ্যে উল্লেখযোগ্য গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশন আইন ও সম্পত্তি হস্তান্তর আইন।
গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত
আরও পড়ুন
দেশের বাজারে বাড়তে পারে মোবাইল ফোনের দাম
আজ বিশ্ব টেলিযোগাযোগ দিবস
ইন্টারনেটের দাম নিয়ে বড় সুখবর
জরুরি বৈঠক ডেকেছে বিটিআরসি