ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বিটিআরসি’র নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একইসঙ্গে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে (অব.)।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৫ নভেম্বর থেকে বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ ছাড়া নতুন প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তার এ নিয়োগ কার্যকর থাকবে। তবে নিয়োগের শর্ত অনুযায়ী, তার অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুযোগ-সুবিধা স্থগিত থাকবে। পাশাপাশি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নতুন নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

আরটিভি/এমএ


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এসপি জাহাঙ্গীরের গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। 
এসপি জাহাঙ্গীরের গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার
দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে প্রযুক্তি সরবরাহে কাজ করছে সরকার। আগামী তিন মাসের জন্য দেশের বিদ্যুতের চাহিদা মেটানোর মজুত রয়েছে। প্রতিমন্ত্রী বলেন গত ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য অনেক ধরনে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছিল। সেই কারণে সরকারের হাজার হাজার কোটি টাকা লোকসান গুনতে হয়েছে।
দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী
আগামী মৌসুমে কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চালও সংগ্রহের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম ৷
৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী
বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট
রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে এক সংবাদ সম্মেলনে বৈঠক সম্পর্কে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট
বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারেমেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে তাকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। অপর আদেশে বিটিআরসির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আরটিভি/এসআর
বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান
আরও পড়ুন
বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান
১ জানুয়ারি থেকে শনাক্ত হবে অননুমোদিত মোবাইল
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
দেশের বাজারে বাড়তে পারে মোবাইল ফোনের দাম