ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তার দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ে উল্লেখ করা হয়েছে, একটি ধারার সাজার পরই অন্য ধারার সাজা কার্যকর হবে।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদক সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে দুদক সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

গত বছরের ১৭ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে এবং সম্রাটের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয় ২ ফেব্রুয়ারি, এবং যুক্তিতর্কের পর ৯ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
নারীকাণ্ডে বিতর্কিত জামায়াতে ইসলামীর এমপি (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচণার মামলায় মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
পৃথক দু’টি মামলায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। 
সাবেক এমপি জাফর আলম কারাগারে