ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন গুরুতর দুর্নীতির অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের স্বার্থেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণ এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

এছাড়াও অর্জিত সেই অর্থ বিদেশে পাচারের মতো স্পর্শকাতর অভিযোগও বর্তমানে দুদকের অধীনে অনুসন্ধানাধীন রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে নিশ্চিত করেছেন, আদালতের এই আদেশের ফলে হাবিবুর রহমান এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের বাইরে যেতে পারবেন না।

দুদকের পক্ষ থেকে দাখিল করা আবেদনে বলা হয়, হাবিবুর রহমান এবং তার সহযোগীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ গড়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বর্তমান অনুসন্ধান চলাকালীন দুদকের কাছে বিশ্বস্ত সূত্রে তথ্য আসে যে, অভিযুক্ত ব্যক্তি আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে গোপনে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

হাবিবুর রহমান ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে নানা সময়ে আলোচনায় ছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো নতুন করে সামনে আসতে শুরু করে। বিশেষ করে পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং বিভিন্ন ব্যবসায়িক খাত থেকে অনৈতিক সুবিধা গ্রহণের বিষয়টি এখন তদন্তকারীদের প্রধান নজরে রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
মোহাম্মদপুরে তৈরি হতো শিশুদের ভেজাল ওষুধ, গ্রেপ্তার ৩