ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:২০ পিএম
ছবি: সংগৃহীত

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশকালীন সময়ে আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিচারপতিদের সমন্বয়ে দুটি পৃথক চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি।

আগামী ১৫ মার্চ হতে ১৬ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রমের এই অবকাশ কালে নাগরিক ও বিচারপ্রার্থীদের জরুরি আইনি সেবা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১২ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবকাশকালীন সময়ে নির্দিষ্ট তারিখে বেলা ১১টা থেকে ভার্চ্যুয়াল বা শারীরিক উপস্থিতিতে (বিজ্ঞপ্তি অনুযায়ী) আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। এর ফলে দীর্ঘ ছুটিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি জটিলতা বা স্থগিতাদেশ সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তির পথ খোলা রইল।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে দায়িত্ব পালন করবেন বিচারপতি এস এম এমদাদুল হক। তিনি চলতি মার্চ মাসের ১৫, ১৬, ৩০ এবং ৩১ তারিখে বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।

দ্বিতীয় পর্যায়ে এপ্রিল মাসে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. রেজাউল হক। তিনি আগামী ৭, ৮, ১৫ এবং ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, ছুটির সময় উচ্চ আদালতের নিয়মিত বেঞ্চগুলো না বসলেও চেম্বার জজরা বিশেষ ক্ষমতাবলে জরুরি বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের এখতিয়ার রাখেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী মমতা বেগমকে (২০) ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন স্বামী মামুন মিয়ার (২৯) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন স্বজনরা।
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে।
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত এক অসুস্থ সহপাঠীর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী শাকিল দেওয়ান।
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে