ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:২৯ পিএম
পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা। ছবি: সংগৃহীত

পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আঞ্জুমান আরা লিমা।

বুধবার (১৩ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

তিনি পদত্যাগপত্রে লিখেছেন, আমি ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হই। বৃহস্পতিবার (১৪ মে) থেকে আমি এই পদ থেকে কার্যকরভাবে আমার পদত্যাগপত্র জমা দিতে ইচ্ছুক। সম্মানিত এই পদে কাজ করা আমার জন্য বড় সম্মান ও সৌভাগ্যের বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখা ও বিশিষ্ট এই পদে থেকে রাষ্ট্রের সেবা করার সুযোগের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।

আরও পড়ুন

এএজি আঞ্জুমান আরা লিমা পদত্যাগপত্রে আরও লিখেছেন, বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে এই পদের দায়িত্বের জন্য প্রয়োজনীয় সময় ও ধারাবাহিকতা রক্ষা করা আমার জন্য ক্রমেই কঠিন হয়ে পড়েছে। গভীর বিবেচনার পর আমি এটাই বিশ্বাস করি যে, এই পর্যায়ে আমার পদ থেকে সরে দাঁড়ানোই সমীচীন।

আঞ্জুমান আরা লিমা আরও লিখেছেন, কর্মজীবনে আমার অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক সবসময় আমার কাছে অত্যন্ত মূল্যবান হয়ে থাকবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে, আমার পদত্যাগপত্রটি গ্রহণ করা হোক এবং এ অনুসারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউ রশীদ। 
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রী-মেয়েকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আব্দুর রউফ সরদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রী-মেয়েকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খালাস দেওয়া হয়েছে দুই আসামিকে। 
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধ / হানিফসহ ৪ আসামির রায় ২৯ অক্টোবর
চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ২৯ অক্টোবর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রায়ের এই দিন ধার্য করেন। এই মামলায় মাহবুব-উল আলম হানিফসহ আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। আসামিদের সবাই পলাতক। এই মামলায় আসামি পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। গত বছরের ২ নভেম্বর এই মামলার চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই মামলার আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আরটিভি/এসআর
হানিফসহ ৪ আসামির রায় ২৯ অক্টোবর
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ এপ্রিল দাখিলের নির্দেশ 
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করে উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আগামী ২৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ এপ্রিল দাখিলের নির্দেশ 
আরও পড়ুন
নিয়োগের একমাস না হতেই আরও এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন
সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ