ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:০৬ পিএম
সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় দুইজনকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২০ মে) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ অভিযোগ গঠন করেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আগামী ১৭ জুন দিন ধার্য হয়েছে।

আরও পড়ুন

মামলার চার আসামির মধ্যে বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিনকে অভিযোগ শুনানির সময় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের আগে দোষ স্বীকার করেন কি না জানতে চাইলে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেন।

এই মামলার অপর দুই আসামি আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক। আবুল হাসানাত আবদুল্লাহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।

২০১৫ সালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩১ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে বিধিনিষেধ জারি
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে বিধিনিষেধ জারি করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে বিধিনিষেধ জারি
‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের ফলে এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না।
‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
ফরিদপুরের সদরপুরে এক ব্যক্তিকে ফাঁসাতে ধর্ষণচেষ্টার অভিযোগে মিথ্যা মামলা করার দায়ে এক গৃহবধূ ও তার স্বামীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
‘কাঁদলে লাশ গায়েব করে দেবো’ ইমনের মায়ের বর্ণনা
‘লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না। কাঁদলে লাশ গায়েব করে দেবো।’জুলাই আন্দোলনে নিহত ১৪ বছরের ইমনের মরদেহ পাওয়ার পর আওয়ামী লীগের এক নেতা তাকে এমন হুমকি দিয়েছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ ইমনের মা।
‘কাঁদলে লাশ গায়েব করে দেবো’ ইমনের মায়ের বর্ণনা
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
আরও পড়ুন
মোহাম্মদপুরে তৈরি হতো শিশুদের ভেজাল ওষুধ, গ্রেপ্তার ৩
‘প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে’
আদালত থেকে আবারও পালালেন সেই আসামি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭