ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: এমপি বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
বক্তব্য রাখছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল : ছবি আরটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে শেখ হাসিনা সরকার বায়তুল মোকাররমের সামনে ২৪ জন ধর্মপ্রাণ মুসলমানকে নির্বিচারে হত্যা করেছিল বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সী ইসলামিয়া মাদরাসা আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির পালানোর কোনো ইতিহাস নেই। অথচ ক্ষমতাচ্যুতরা বিদেশে পালিয়ে গিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।

যুবদল নেতা মুন্সি ইসারতের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা কারী ইয়াসিন আলী। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুমার নামাজ পড়ানো হলো না ইমামের, প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক
দুর্ঘটনায় ওই একই মসজিদের মুয়াজ্জিনসহ তিনজন আহত হয়েছেন।
জুমার নামাজ পড়ানো হলো না ইমামের, প্রাণ কেড়ে নিলো বেপরোয়া ট্রাক
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা সিরাজগঞ্জের শিক্ষক
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এসআরবি-১২। 
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা সিরাজগঞ্জের শিক্ষক
‘আ.লীগের নেতাকর্মীদের পেলেই গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী।
‘আ.লীগের নেতাকর্মীদের পেলেই গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে’
আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে ২৭ সদস্যের পুলিশ দল নিয়ে বিশেষ অভিযান চালিয়ে একাধিক তালা ও দরজা ভেঙে আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটক করার পর রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের বিরুদ্ধে। 
আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
কারাগার থেকে পলাতক আসামি গণপিটুনিতে নিহত 
কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ গ্রামে এসে গণপিটুনিতে প্রাণ গেল জালাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির। ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান।
কারাগার থেকে পলাতক আসামি গণপিটুনিতে নিহত 
আরও পড়ুন
ডিসেম্বর ঘিরে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি বাবুল