ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সচিবালয় থেকে চুরি হওয়া তার কেনার অভিযোগে ভাঙারি ব্যবসায়ী কারাগারে

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

সচিবালয়ের ভেতর থেকে চুরি হওয়া বিটিসিএলের তামার তার কেনার অভিযোগে গ্রেপ্তার ভাঙারি ব্যবসায়ী মো. মাহাবুব হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) ইনজামুল হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন জানান।

মামলার তথ্য অনুযায়ী, গত ২২ মে থেকে ১ জুনের মধ্যে সচিবালয়ের পুরাতন ভবন-১, ২ ও ৩-এর ছাদ থেকে বিটিসিএলের প্রায় ১১০ মিটার কপার ক্যাবল চুরি হয়। চুরি হওয়া সরকারি সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।

আরও পড়ুন

এ ঘটনায় বিটিসিএলের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে গত ৪ জুন সচিবালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় রঞ্জন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তিনি পুলিশকে জানান, চুরি করা তার থেকে তামা আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলসংলগ্ন একটি ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছিল।

পরে ওই তথ্যের ভিত্তিতে ‌‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’-এর মালিক মো. মাহাবুব হাসানকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, জিজ্ঞাসাবাদে মাহাবুব চোরাই তামার তার কেনার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি সেই মালামালের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হননি। ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে আদালতকে অবহিত করা হয়।

শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
নারীকাণ্ডে বিতর্কিত জামায়াতে ইসলামীর এমপি (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচণার মামলায় মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
পৃথক দু’টি মামলায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
আরও পড়ুন
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ