ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

নারী রেফারিকে হেনস্তার অভিযোগে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রুর রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করা হয়েছে। তিনি আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের বড় ভাই।

গত ২৩ আগস্ট এমএলএস নেক্সট প্রোর একটি ম্যাচে বিতর্কিত আচরণের অভিযোগ ওঠে ফেদেরিকোর বিরুদ্ধে। ম্যাচ চলাকালে তিনি এক নারী রেফারির হাত চেপে ধরেন বলে অভিযোগ। রেফারি তিনবার হাত ছেড়ে দিতে বললেও তিনি তাৎক্ষণিকভাবে হাত ছাড়েননি। এ সময় ফেদেরিকো তাকে বলেন, ‘এটা পুরুষের খেলা, এটা ভুলে যেও না।’

ঘটনার পর ম্যাচ থেকে বহিষ্কার করা হয় হিগুয়েইনকে। পরে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে এমএলএস। তবে এই শাস্তিকে যথেষ্ট মনে করেনি প্রফেশনাল সকার রেফারিজ অ্যাসোসিয়েশন (পিএসআরএ)। সংগঠনটি অভিযোগ করে, শাস্তিটি ঘটনার গুরুত্বের তুলনায় কম।

এক বিবৃতিতে পিএসআরএ জানায়, একজন পুরুষ কোচ একজন নারী কর্মকর্তার বিরুদ্ধে শারীরিক হেনস্তা ও যৌন বৈষম্যমূলক আচরণের দুটি ইচ্ছাকৃত কাজ করেছেন। রেফারির হাত চেপে ধরা এবং তিনবার থামতে বলার পরও হাত না ছাড়াকে শারীরিক ভীতি প্রদর্শন হিসেবে উল্লেখ করে সংগঠনটি। একই সঙ্গে ‘এটা পুরুষের খেলা’ মন্তব্যটিকে অবমাননাকর ও যৌন বৈষম্যমূলক বলেও উল্লেখ করা হয়।

এরপর ঘটনার অভ্যন্তরীণ পর্যালোচনা করে হিগুয়েইনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলম্বাস ক্রু। ক্লাবটির জেনারেল ম্যানেজার ইসা টাল বলেন, দলের নেতা হিসেবে ফেদেরিকো ক্লাবের প্রত্যাশিত মানদণ্ড পূরণ করতে পারেননি।

এক বিবৃতিতে টাল বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ক্লাব, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের স্বার্থেই ফেদেরিকো হিগুয়েইনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সবচেয়ে ভালো হবে। গত মাসের ঘটনাবলি নিয়ে আরও মূল্যায়ন ও চলতি সপ্তাহের আলোচনার পর আমরা দেখেছি, আমাদের দলের একজন নেতার কাছে যে মানদণ্ড প্রত্যাশিত, তা পূরণ হয়নি।’

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের একাডেমি থেকে উঠে আসেন ফেদেরিকো হিগুয়েইন। পরে আর্জেন্টিনার ইন্দিপেন্দিয়েন্তে ও কোলন এবং মেক্সিকোর ক্লাব আমেরিকার হয়ে খেলেন তিনি। তবে কলম্বাস ক্রুর হয়েই ক্যারিয়ারের সবচেয়ে বেশি সাফল্য পান ফেদেরিকো। ক্লাবটির হয়ে ১৯৩ ম্যাচে ৫৫ গোল করেন তিনি।

ক্যারিয়ারের শেষদিকে ইন্টার মায়ামিতে ছোট ভাই গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে খেলেন ফেদেরিকো। ২০২১ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে যোগ দেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আরও পড়ুন
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি
ছেলেদের ম্যাচে ধাক্কাধাক্কি থামাতে গিয়ে আহত নারী রেফারি, ভিডিও ভাইরাল
নারী রেফারিকে নিয়ে নেইমারের মন্তব্যে ফুটবল বিশ্বে তোলপাড়