ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে।

ভিডিওটি সোমবার (১৫ জুন) প্রকাশিত হয়। এতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় পলককে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ট্রাইব্যুনাল এলাকায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার আশপাশে কয়েকজনকে ভিডিও ধারণ করতেও দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই অনলাইনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা
খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে।
সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
টাঙ্গাইলে শিশু সাইফ আহমেদ ওয়ালিদ হত্যা মামলায় সৎমা সাবরিন নাহার সিনথিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী আবারও রিমান্ডে
বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ রিমান্ড আদেশ দেন।
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী আবারও রিমান্ডে
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও দেড় শ ভরি সোনা ডাকাতির মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা