ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার।

সোমবার (২২ জুন) দুপুরে তিনি নিজেই গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বদিউজ্জামান তপাদার জানান, গত ২ জুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগপত্রটি এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর আগস্ট মাসে আমাকে বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। আমাকে নিয়োগ দেওয়ায় নাম প্রস্তাব ও সুপারিশকারীরাসহ সংশ্লিষ্টদের প্রতি হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিজেকে সম্মানিত মনে করছি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর থেকে আমি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলাম। বর্তমানে আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে আমি পদত্যাগপত্র দাখিল করলাম।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য মো. বদিউজ্জামান তপাদারসহ বেশ কয়েকজন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রী বাড়িতে না থাকায় কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ: সেই আসামির মৃত্যুদণ্ড
রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জামাল নামে একজনের মৃত্যুদণ্ডের ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জরিমানা অনাদায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভিকটিমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
স্ত্রী বাড়িতে না থাকায় কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ: সেই আসামির মৃত্যুদণ্ড
সালমান শাহ হত্যা / সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ন্যাম ভবনে এই সংসদ সদস্যের শয়নকক্ষের বারান্দায়ও ঘুমাতে হতো বলে জানা গেছে। এছাড়া প্রথমে তাকে মৌখিকভাবে বিয়ে করেন বলে আদালতকে জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল
গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত
জাতীয় সংসদের প্রথম তিন অধিবেশনে পাস হয় শতাধিক আইন। এর মধ্যে উল্লেখযোগ্য গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশন আইন ও সম্পত্তি হস্তান্তর আইন।
গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত
আরও পড়ুন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামানের পদত্যাগ
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম
৫ জন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ