ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তানকে বাসার নিচে পাঠিয়ে শিশুকে ধর্ষণ, সেই আসামির যাবজ্জীবন

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
আদালতে দণ্ডিত ওসমান খান।। ছবি: সংগৃহীত

এক বছর আগে রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় দিয়েছেন। দণ্ডিত ওসমান খান পরিবার নিয়ে মিরপুরে থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের উত্তর বাহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর পশ্চিমকান্দি গ্রামে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পিটার গোমেজ বলেন, রায়ে আসামিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে দিতে বলা হয়েছে। টাকা পরিশোধ না করলে আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে টাকা আদায় করে দিতে জেলার কালেক্টরকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

মামলার বিবরণে বলা হয়, শাহ আলী থানার নিউসি ব্লকের ২৬ নম্বর এলাকায় পরিবারের সঙ্গে থাকত শিশুটি। একই ভবনে পরিবার নিয়ে থাকতেন ওসমান। শিশুটি ওসমানের ছেলের সঙ্গে বিড়াল নিয়ে খেলত।

২০২৫ সালের ১৯ মার্চ খেলতে গেলে স্ত্রী-সন্তানকে বাসার নিচে খাবার আনতে পাঠিয়ে শিশুটিকে ধর্ষণ করেন ওসমান। শিশুটি পরিবারকে বিষয়টি জানালে তার বাবা থানায় মামলা করেন।

আরও পড়ুন

তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জলিল ওই বছরের ২৭ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরপর মামলার বিচার শুরু হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ডে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দলীয় দায় স্বীকার করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন তিনি। 
ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ডে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য এবং কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
শাপলা চত্বর গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আদালতের কার্যক্রমে অসহযোগিতা, অসুস্থতার ভান এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
আরও পড়ুন
তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর...
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি গ্রেপ্তার
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল: ৯ মাসে ২ মৃত্যুদণ্ড, ৪ যাবজ্জীবন