ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি : আরটিভি

কিশোরগঞ্জে ১৮ বছর আগে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলের কর্মচারী ছিলেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে আসেন আসামি শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে কথা বলার একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে যান তারা। এরপর আর বাড়ি ফেরেননি জয়নাল। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা এলাকার মাঝখানে পাওয়া যায় তার গলাকাটা মরদেহ।

এ ঘটনায়, প্রথমে টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন নিহতের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তারও করে পুলিশ। মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হলে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের ভিন্ন তথ্য। তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দিয়ে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার এই রায় ঘোষণা করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ত-খানাখন্দে চলাচলে দুর্ভোগ, সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়ক। সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
গর্ত-খানাখন্দে চলাচলে দুর্ভোগ, সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আসাদ (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি
ফেনীর দাগনভূঞায় পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে ফোন করে নিজের সরকারি বাংলোয় ডেকেছেন ওসি ফয়জুল আজিম নোমান। ডাকে সাড়া দিয়ে বাংলোতে গেলে ‘সব ঠিক করে দেওয়া’ হবে বলে ওই নেত্রীকে আশ্বাসও দিয়েছেন তিনি। 
‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি
কালিয়াকৈরে পোশাক কারখানায় ভাঙচুর, ছুটি ঘোষণা
গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেন শ্রমিকরা। কিন্তু দুপুরে পর শ্রমিকরা অনেক কারখানার মেইন ফটক ভাংচুর চালায়। এতে অনেক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈরে পোশাক কারখানায় ভাঙচুর, ছুটি ঘোষণা
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং
আরও পড়ুন
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
পাওনা টাকা ফেরত চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
কিশোরগঞ্জ পাগলা মসজিদে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা