ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জামিন পেলেন অভিনেতা আলভী, মুক্তিতে বাধা নেই

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম
অভিনেতা জাহের আলভী। পুরোনো ছবি

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। আপাতত কারাগার থেকে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

সোমবার (৩ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আলভীর জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

এর আগে, গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জাহের আলভী। তবে, শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

পরে ২১ জুন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জাহের আলভীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর পরদিন, ২৪ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। এই দম্পতির একটি ছেলে রয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা
খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে।
সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
টাঙ্গাইলে শিশু সাইফ আহমেদ ওয়ালিদ হত্যা মামলায় সৎমা সাবরিন নাহার সিনথিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী আবারও রিমান্ডে
বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ রিমান্ড আদেশ দেন।
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী আবারও রিমান্ডে
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও দেড় শ ভরি সোনা ডাকাতির মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
আরও পড়ুন
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
রাজধানীতে গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, সেই কিশোরের জামিন মঞ্জুর
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
কে হতে যাচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী