ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সৎ বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, অতঃপর...

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: আরটিভি

লালমনিরহাটের পাটগ্রামে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের মামলায় তার সৎ বাবা মো. আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক (দায়রা জজ) নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদলত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা আরিফুল ইসলাম লেলিনকে বিয়ে করেন। এরপর থেকে কিশোরী তার সৎ বাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করত।

অভিযোগে বলা হয়, সৎ বাবা বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে এবং জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেন। তার মা বাড়ির বাইরে থাকলে বিভিন্ন কৌশলে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি কিশোরী তার মাকে জানালে পাটগ্রাম থানায় মামলা করা হয়।

আরও পড়ুন

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত আসামি আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণা শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান সাংবাদিকদের জানান, এ রায়ের মাধ্যমে তারা ন্যায়বিচার পেয়েছেন। ন্যায়বিচারের পেয়ে ভুক্তভোগী ও তার পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত করতে পাঁচ সদস্যেরে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামি খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালতে ডনের পক্ষে অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম জামিনের আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৭ আগস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এ নিয়ে একাধিকবার জামিনের আবেদন করা হলেও তার জামিন মঞ্জুর হয়নি। সালমান শাহ হত্যা মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাওয়া হলে আদালত আগামী ৫ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একাধিকবার সময় নেওয়া হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন। সালমান শাহর মৃত্যুর ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের অক্টোবরে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হয়। পরে রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো বিচারিকভাবে প্রমাণিত হয়নি। আরটিভি/এসকে
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ
পান রপ্তানি নিয়ে ‘সুখবর’
রোববার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
পান রপ্তানি নিয়ে ‘সুখবর’
গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যুর ঘটনায় সেই কিশোরের জামিন নামঞ্জুর 
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা বাকপ্রতিবন্ধী নির্মাণশ্রমিক মেহেদী হাসান গাড়িচাপায় নিহতের ঘটনায় গাড়ি চালকের আসনে থাকে সেই ১৭ বছরের কিশোরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যুর ঘটনায় সেই কিশোরের জামিন নামঞ্জুর 
আরও পড়ুন
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত