ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়-পুতুলের আয়কর নথি জব্দের আদেশ আদালতের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম
সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল : ছবি সংগৃহীত

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অনুদান, কর-সুবিধা ও অর্থের লেনদেন নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্তে প্রতিষ্ঠানটির আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আটজন এ মামলার আসামি।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে সিআরআইয়ের অনুকূলে অনুদান গ্রহণ, প্রতিষ্ঠানটিকে আয়কর সুবিধা দেওয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে সিআরআইয়ের টিআইএন নম্বরের বিপরীতে কর অঞ্চল-৬, ঢাকার সার্কেল-১১৬ এ সংরক্ষিত ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নথি এবং সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ড জব্দ করা প্রয়োজন।

মামলার অন্য আসামিরা হলেন সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শাব্বির বিন শামস, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং কর আপিলের সদস্য রওশন আরা আক্তার।

দুদকের আবেদনে সিআরআইয়ের আর্থিক লেনদেনের বিষয়ে কয়েকটি তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২৩টি কোম্পানির কাছ থেকে প্রতিষ্ঠানটির হিসাবে ৪৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকা জমা হয়েছে। ২০১৩-২০১৪ থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত সিআরআইয়ের মোট আয় দেখানো হয়েছে ১০০ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৮৬ টাকা। এর মধ্যে ১৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার ৫২১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সিআরআইয়ের ২৫টি ব্যাংক হিসাবে ২৪৭ কোটি ৮৫ লাখ টাকার বেশি জমা এবং ১৯১ কোটি ২১ লাখ টাকার বেশি উত্তোলন করা হয়েছে। এসব হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৪৩৯ কোটি টাকার বেশি। এ ছাড়া ৩৬ লাখ ৫২ হাজার ৭৪২ টাকা আয়কর পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগও রয়েছে।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে সিআরআইকে আয়কর সুবিধা দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন কোম্পানির কাছ থেকে অনুদান সংগ্রহ এবং সেই অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

মামলাটি দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, সিআরআইয়ের সংশ্লিষ্ট আয়কর নথি ও রেকর্ডপত্র জব্দের মাধ্যমে মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
আইসিজের রায় / ৮ লাখ রোহিঙ্গাকে টার্গেট করে মিয়ানমার জান্তা, হত্যার শিকার ১০ হাজার
মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ অভিযানে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনে বসবাসরত ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাদের সবাইকে ‘টার্গেট’ করা হয়েছিল। ২০১৭ সালের আগস্ট মাসে এই ভয়াবহ সামরিক অভিযানে সেনাবাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হয়েছেন প্রায় ১০ হাজার রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশু।
৮ লাখ রোহিঙ্গাকে টার্গেট করে মিয়ানমার জান্তা, হত্যার শিকার ১০ হাজার
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে
জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ, টাকা ঢেলেছিলেন জুলাই আন্দোলন দমনে
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ, টাকা ঢেলেছিলেন জুলাই আন্দোলন দমনে
কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং অপরাধ সংঘটনে নিজস্ব কর্মীবাহিনী নিয়োগের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে তিনি নিজের কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে বলেও উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এজাহারে বলা হয়, একপর্যায়ে ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করেন এবং মারধর ও গুলি চালান। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। আরটিভি/এমএ
কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক
রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ 
গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার
গণহত্যার স্বীকৃতিতে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু, তবু ঘরে ফেরার অপেক্ষা