ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পিএম অফিসের খাবার নিয়ে আইনি নোটিশ পাঠালেন আইনজীবী মামুন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মরতদের দুপুরের খাবার ও বিকালের নাশতার জন্য নির্ধারিত মোট ১৫০ টাকার বাজেট বাতিল এবং পুষ্টিকর খাবারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে নিজস্ব পুষ্টিকর খাবার নিয়ে আসার অনুমতি দিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার ও বিকালের নাশতা গ্রহণ করতে পারবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে আগামী ১০ দিনের মধ্যে তিনটি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এগুলো হলো—প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরতদের জন্য দুপুরের খাবার ও বিকালের নাশতা বাবদ নির্ধারিত ১৫০ টাকার বাধ্যবাধকতা প্রত্যাহার, তাদের সুষম পুষ্টি ও কর্মক্ষমতা নিশ্চিত করতে খাবারের সরকারি বাজেট ও বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি অথবা বাসা থেকে নিজস্ব পুষ্টিকর খাবার নিয়ে আসার বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি।

নোটিশে বলা হয়, নির্ধারিত ১০ দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১৮(১) ও ২১(২) অনুচ্ছেদের বিধান সমুন্নত রাখার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) করা হবে।

আইনি নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতা, মানসিক কর্মক্ষমতা ও সঠিক নীতিনির্ধারণী সক্ষমতা বজায় রাখার জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি। অথচ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দুপুরের খাবার ও বিকালের নাশতা মিলিয়ে ১৫০ টাকার খাবার গ্রহণ করেন। একই সঙ্গে কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর জন্যও একই পরিমাণ অর্থের অভিন্ন বাজেট নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে সংবিধানের ২১(১), ২১(২) ও ১৮(১) অনুচ্ছেদের উল্লেখ করে নোটিশে বলা হয়, সংবিধানের ২১(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হচ্ছে সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা। অন্যদিকে, ১৮(১) অনুচ্ছেদে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

নোটিশে প্রধানমন্ত্রী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাংবিধানিক ও কার্যগত অবস্থানের পার্থক্য তুলে ধরা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা। তিনি ব্যক্তিগত জীবনযাপন, মিতব্যয়িতার দৃষ্টান্ত কিংবা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার ও বিকালের নাশতা গ্রহণ করতে পারেন। এ ক্ষেত্রে তার ব্যক্তিগত পছন্দ ও রাজনৈতিক সিদ্ধান্তের পূর্ণ স্বাধীনতা রয়েছে।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আমলা, প্রশাসনিক কর্মকর্তা ও নীতিনির্ধারকরা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তারা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। তাদের জন্য একই পরিমাণ অর্থে খাবারের বাধ্যবাধকতা আরোপ করা যুক্তিসংগত নয় বলে নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকালের নাশতা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিসমৃদ্ধ খাবার গ্রহণ করা অত্যন্ত কঠিন। পর্যাপ্ত পুষ্টির অভাবে কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রম ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার ওপর।

নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানকার কর্মকর্তা-কর্মচারীদের ওপর জাতীয় গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন, প্রশাসনিক সমন্বয় ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব রয়েছে। তাই তাদের শারীরিক সুস্থতা, মানসিক সক্ষমতা ও কর্মদক্ষতা নিশ্চিত করতে পর্যাপ্ত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা প্রয়োজন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের প্রথম চার্জ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর 
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাড. মোহসীন আলী প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজন কারাগারে
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য ব্যক্তিরা হলেন আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজন কারাগারে
ভারতে খুন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসান শাহাদাত এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এই রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতে খুন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
মানুষের জীবন ছিল জিয়াউল আহসানের কাছে খেলনা: অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মানুষের জীবন-মৃত্যুকে তিনি খেলার বিষয় হিসেবে নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। আদালতের অনুমতিক্রমে শুনানি বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের কাছে মানুষের জীবন যেন খেলনা ছিল। কখন কাকে তুলে নিতে হবে, কাকে আটকে রাখতে হবে, কাকে নির্যাতন কিংবা হত্যা করতে হবে- এসব যেন তিনি নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতা ও অস্ত্র মানুষের জীবন রক্ষার পরিবর্তে মানুষের জীবন কেড়ে নেওয়ার কাজে ব্যবহার করেছেন। এটি শুধু দায়িত্বের অবহেলা বা ক্ষমতার অপব্যবহার নয়, রাষ্ট্র, জনগণ ও মানবতার প্রতি চরম বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, সেনাবাহিনীর একজন সদস্যের প্রধান দায়িত্ব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং জনগণকে নিরাপদ রাখা। সেনাসদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আসে জনগণের করের টাকা থেকে। সেই জনগণের জীবন রক্ষা করাই রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব। কিন্তু জিয়াউল আহসান সেই দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেন তিনি। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের ব্যবহার করে যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তাদেরই তুলে নেওয়া, নির্যাতন, হত্যা ও গুমের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল। তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ শুধু দায়িত্ব লঙ্ঘন নয়, এটি মানুষের প্রতি এবং রাষ্ট্রের প্রতি চরম নির্মম বিশ্বাসঘাতকতা। মামলাটি অন্যতম আলোচিত মামলা। জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ কেবল বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ নয়, আন্তর্জাতিক আইন এবং সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধেও অপরাধ। এসব অপরাধের ভুক্তভোগী শুধু নির্দিষ্ট ব্যক্তি বা পরিবার নয়, পৃথিবীর সব মানুষ। অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, এই মামলায় আসামি সাধারণ কোনো অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াননি। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক আইনে স্বীকৃত গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধ মানুষের জীবন, মর্যাদা ও স্বাধীনতার পাশাপাশি সমগ্র মানবসমাজের বিবেকের ওপর আঘাত করেছে। তাই এই বিচার শুধু কয়েকজন ভুক্তভোগীর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নয়, সমগ্র মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিচার। তিনি বলেন, যে বাহিনীর দায়িত্ব মানুষকে রক্ষা করা, সেই বাহিনীর সদস্যরা যখন দেশের মানুষের ওপর অস্ত্র তাক করেন, তখন তা কেবল দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন স্থানে আটকে রাখা, নির্যাতন, গুলি করে হত্যা, গুম এবং পরে এসব ঘটনা অস্বীকার করার মতো কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা না থেকে বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে উঠলে তা মানবতাবিরোধী অপরাধের রূপ নেয়। মামলার সবচেয়ে বেদনাদায়ক দিক হিসেবে অ্যাটর্নি জেনারেল তুলে ধরেন, যাদের জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের ছিল, তাদের অনেকেই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, একজন মানুষকে ধরে নিয়ে হত্যা করা হলে শুধু একজন মানুষের মৃত্যু হয় না, ভেঙে পড়ে একটি পরিবারের স্বাভাবিক জীবনও। একজন মা দিনের পর দিন সন্তানের ফেরার অপেক্ষায় থাকেন। একটি শিশু বাবার মুখ দেখার আশায় পথ চেয়ে থাকে। কোনো সন্তান জানে না, সে এতিম কি না। একজন স্ত্রী জানেন না, তিনি সধবা, নাকি বিধবা; তাঁর স্বামী বেঁচে আছেন, নাকি আর কোনো দিন ফিরে আসবেন না। বছরের পর বছর এসব পরিবারের কাছে কোনো উত্তর থাকে না বলে উল্লেখ করেন তিনি। নিখোঁজ ব্যক্তিদের পরিবার জানে না, তাদের স্বজনের কবর কোথায়। শেষবারের মতো বিদায় জানানোর সুযোগও তারা পান না। তাদের জানাজা, দাফন বা শেষকৃত্য হয় না। অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের চোখে মৃত ব্যক্তিরও কিছু অধিকার রয়েছে, যা সমাজের অন্যদের পালন করতে হয়। মুসলিম রীতি অনুযায়ী জানাজা ও দাফন এবং হিন্দুদের রীতি অনুযায়ী সৎকারের মতো ন্যূনতম মানবিক মর্যাদা থেকেও মানবতাবিরোধী অপরাধের ভুক্তভোগীরা বঞ্চিত হয়েছেন বলে তিনি অভিযোগ করেন। তার মতে, পরিবারগুলোর দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও অসহায়তার পুরো চিত্র আদালতের নথি বা মামলায় তুলে ধরা সম্ভব নয়। এ প্রসঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। ইলিয়াস আলীর ছেলে আবরার এখন সুপ্রিম কোর্টের আইনজীবী। তার দিকে তাকালে তিনি অনেক সময় বাকরুদ্ধ হয়ে যান বলে জানান। তিনি আরও বলেন, আইনজীবী ব্যারিস্টার আরমান গুম হওয়ার আগের দিনও আদালতের বারান্দায় তার সঙ্গে দেখা হয়েছিল। আরমান গুম হওয়ার পর আইনজীবীদের নেতা ও প্রতিনিধি হিসেবে তারা প্রতিবাদ করেছিলেন। ইলিয়াস আলীসহ গুমের শিকার অন্য ব্যক্তিদের পরিবারের সদস্যদের আইনগত সহায়তা দেওয়ার সুযোগও তাদের হয়েছিল বলে জানান তিনি।  অ্যাটর্নি জেনারেল বলেন, এসব অপরাধকে শুধু রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখলে এর গুরুত্ব বোঝা যাবে না। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বলতে সাধারণত রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব বা সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে অপরাধ বোঝায়। কিন্তু মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু হলো মানবজাতি। তার ব্যাখ্যায়, বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হিসেবে হত্যা, নির্যাতন, গুম, বেআইনি আটক কিংবা অন্যান্য অমানবিক কর্মকাণ্ড সংঘটিত হলে তা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। এসব অপরাধের শিকার ব্যক্তি শুধু একটি রাষ্ট্রের নাগরিক নন, তিনি একজন মানুষ। তার ওপর সংঘটিত অপরাধ সমগ্র মানবতার স্বীকৃত মূল্যবোধের ওপর আঘাত। অ্যাটর্নি জেনারেল বলেন, ইতিহাসে দেখা গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে এ ধরনের অপরাধ চালালে তার প্রভাব তাৎক্ষণিক ভুক্তভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সমাজজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে, পরিবারগুলো ন্যায়বিচারের আশা হারায় এবং আইনের শাসন ও রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ভেঙে যায়। সবচেয়ে বড় কথা, মানুষকে মানুষ হিসেবে দেখার ন্যূনতম মূল্যবোধ পদদলিত হয়। তিনি বলেন, এ কারণেই আন্তর্জাতিক আইন মানবতাবিরোধী অপরাধকে বিশেষ গুরুত্ব দিয়েছে। মামলায় ট্রাইব্যুনালের বিবেচনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, বেসামরিক মানুষের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, অপহরণ, গোপন আটক, নির্যাতন ও গুম কী বৃহত্তর আক্রমণের অংশ ছিল? এসব অপরাধে জিয়াউল আহসানের ভূমিকা কী ছিল? তিনি কি সরাসরি অপরাধে অংশ নিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সহায়তা করেছেন, নাকি অধস্তনদের অপরাধ সম্পর্কে জানার পরও তা বন্ধ করতে কিংবা দায়ীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছেন? প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের আলোকে ট্রাইব্যুনালকে এসব প্রশ্নের উত্তর নির্ধারণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহির ওপর গুরুত্ব দিয়ে কাজল বলেন, রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, তাদের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষকে গুম করার জন্য নয়। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এ ধরনের অপরাধের দায় থেকে মুক্তি দিতে পারে না। বরং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অপরাধ সংঘটিত হলে তার জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসান একজন সেনাসদস্য ছিলেন। সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের অগাধ ভালোবাসা রয়েছে। সেনাসদস্যদের সম্পর্কে মানুষের স্বাভাবিক ধারণা, একজন প্রকৃত সেনা অন্যায় করতে পারেন না। এই ধারণার মধ্য দিয়েই তারা বেড়ে উঠেছেন বলে উল্লেখ করেন তিনি। কিন্তু জিয়াউল আহসান সেই দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল। তার বক্তব্য, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের ব্যবহার করে তিনি নিজের দেশের মানুষের বিরুদ্ধেই সেগুলো প্রয়োগ করেছেন। যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তাদের তুলে নেওয়া, নির্যাতন, হত্যা ও গুমের ঘটনায় তিনি জড়িত ছিলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার অন্যতম বিশেষ দিক হলো, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অনেক সময় নিজেরা কোনো অভিযানে সরাসরি অংশ নেন না। কিন্তু এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে ইতিমধ্যে কমপক্ষে ১১৬টি উদাহরণ তুলে ধরা হয়েছে, যেখানে জিয়াউল আহসান সরাসরি এসব কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। জিয়াউলের কঠোর শাস্তি চেয়ে তিনি বলেন, কাউকে একবারের বেশি ফাঁসি দেয়া যায় না। সেটা সম্ভব হলে জিয়াউল আহসানকে ১১৬ বার ফাঁসি দেয়া উচিত। তিনি বলেন, মানুষের জীবন ও মৃত্যুকে জিয়াউল আহসান এমনভাবে নিয়ন্ত্রণ করেছেন, যেন তা তার কাছে খেলার বিষয়। নিরীহ মানুষের জীবন নিয়ে তার আচরণ ছিল ভয়াবহ ও পরিকল্পিত। একজন দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ শুধু দায়িত্ব লঙ্ঘন নয়, মানুষের প্রতি এবং রাষ্ট্রের প্রতি এক চরম নির্মম বিশ্বাসঘাতকতা।  আরটিভি/টিআর
মানুষের জীবন ছিল জিয়াউল আহসানের কাছে খেলনা: অ্যাটর্নি জেনারেল
আরও পড়ুন
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ