
আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যারা মাইগ্রেনের ব্যথায় ভুগেছেন। মাইগ্রেনের ব্যথায় মাথা ঘোরা, বমি বমি ভাবসহ নানা সমস্যাও দেখা দেয়। অনিয়মিত খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, গ্যাজেট নির্ভর জীবন, ঘুমহীনতা- এসব কারণেও এই ব্যথা বাড়ে। অধিকাংশ সময়ে আমাদের অবহেলার কারণে বাড়তে থাকে মাইগ্রেনের সমস্যা।
মাইগ্রেন এড়ানোর সহজ উপায়
স্ট্রেস লেভেল নিজের নিয়ন্ত্রণে রাখুন। কাজের চাপ, সহকর্মীদের চাপ, ডেড লাইন, অত্যধিক প্রত্যাশা থেকে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। নিজেকে এসবের ঊর্ধ্বে রাখুন। সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
একটানা কাজ করবেন না। কাজের মাঝে বিরতি নিন। মাঝে মাঝে বিরতি নিয়ে একটু বিশ্রাম করুন।

চোখের ওপর চাপ পড়তে দেবেন না। মোবাইল ফোন, কম্পিউটার থেকে দূরে থাকুন যথা সম্ভব। কম্পিউটারের ব্রাইটনেস কমিয়ে দিন। আলো নিভিয়ে, পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন। তীব্র গন্ধ এড়িয়ে চলুন।
পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর খাবার সঙ্গে রাখুন। দিনভর প্রোটিন এবং সুগার লেভেল স্বাভাবিক রাখার চেষ্টা করুন।
সবসময় প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। ব্যথার ওষুধ, বমির ওষুধ সঙ্গে রাখুন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জিএ




