মোজা আর গন্ধ হবেই না, ম্যাজিক শিখে নিন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ , ০৩:২৪ পিএম


The socks stink
প্রতীকী ছবি

রাস্তার যানজট কিংবা ভিড় ঠেলে কর্মস্থলে গিয়ে সহকর্মীদের কথার ভয়ে অনেকেই জুতা-মোজা খোলেন না। কারণ দুর্গন্ধের ভয়। তবে আর নাই ভয়, এই অবস্থা থেকে মুক্তি মিলবে সহজে।

চলুন জেনে নিন কী করবেন- 

  • পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতোয় রেখে দিতে পারেন। পরদিন মোজা সরিয়ে জুতা পরুন।
  • কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠাণ্ডা হলে জুতার মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে জুতার ভেতরের অংশ ভালো করে মুছে নিন। দুর্গন্ধের পাশাপাশি দূর হবে জুতোয় থাকা ব্যাকটেরিয়া। 
  • জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে।। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে চলে যাবে।
  • জুতার মধ্যে সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন। পরদিন ভেতরের অংশ মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতোয় বারবার বেকিং সোডা ব্যবহার করবেন না।
  • স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরা কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।
  • জুতো পরার আগে পায়ে বেবি পাউডার ব্যবহার করুন। দুর্গন্ধ হবে না জুতোয়। 
  • এছাড়া জুতা পরার আগে পায়ে সরিষার তেল ব্যবহার করলে মোজায় গন্ধ হয় না। 

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission