
নিয়মিত খাবারের তালিকায় ভিটামিন সি যোগ করলে শরীরের অনেক রকম উপকার পাওয়া যায়। এ ছাড়াও রক্তে থাকা আয়রন শোষণ করে হাড়ের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ভিটামিন সি। তবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন, তা সাধারণ খাবারের মধ্যে পর্যাপ্ত থাকে না। এ কারণে ভিটামিন সি'য়ের ঘাটতি পূরণে অনেকেই লেবু খান। কারণ ভিটামিন সি-র পাশাপাশি, লেবুতে আছে পটাশিয়াম এবং ভিটামিন বি৬।
কিন্তু বিভিন্ন খাবারের সঙ্গে যেভাবে লেবু খাওয়া হয় তা শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর তা কি কখনো ভেবে দেখেছেন। অনেকেই সকালে ঘুম থেকে উঠে গরম পানি, দুপুরের খাবারে গরম ডাল কিংবা গরম স্যুপে লেবুর রস খান।
পুষ্টিবিদদের মতে, লেবুর রস কোনও ফুটন্ত জিনিসের সংস্পর্শে এলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এ কারণে দিনের পর দিন লেবু খেলেও ভিটামিন সি-র অভাব পূর্ণ হয় না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, লেবুর রসে থাকা পুষ্টিগুণ অটুট রাখতে ফুটন্ত খাবারে লেবুর রস দেওয়া ঠিক নয়। এজন্য চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে খাবার রাখুন। কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। তার পর তাতে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন। এতে করে লেবুর পুষ্টিগুণ অটুট থাকবে।




