
কিছুদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন সবাই। এদিকে ফ্যাশন হাউজগুলোও ঈদ উপলক্ষে নান্দনিক সব ডিজাইনের পোশাকে সাজিয়েছে তাদের আউটলেট। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে লাইফস্টাইল ব্র্যান্ড ‘রেঞ্জ’ এনেছে নজরকাড়া ডিজাইন ও গুণগত মানের পোশাক।
প্রতিষ্ঠানটির সিইও নাহিদুল ইসলাম বলেন, সব শ্রেণির ক্রেতার ক্রয়ক্ষমতা বিবেচনা করেই এবারের ঈদ আয়োজন করেছে রেঞ্জ। বরাবরের মতোই ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতার ক্রয় ক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নতুন কালেকশনে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, কাবলি, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট ইত্যাদি। এছাড়াও ঈদ আয়োজনে রয়েছে মেয়েদের পাশাপাশি বাচ্চাদের জন্যও এক্সক্লুসিভ সব পোশাক। বাবা-ছেলেদের কথা মাথায় রেখে রেঞ্জ এই ঈদে নিয়ে এসেছে এক্সক্লুসিভ কিছু কম্বো কালেকশন।
রাজধানী ঢাকাসহ রেঞ্জের ৬টি আউটলেট (যমুনা ফিউচার পার্ক, বনশ্রী (ঢাকা), বরিশাল, সিলেট, রাজশাহী, টাঙ্গাইল) ছাড়াও অনলাইনে অর্ডার করা যাবে। অনলাইন অর্ডারে সকল পণ্যে থাকছে ফ্ল্যাট ১৫% ডিসকাউন্ট, সঙ্গে ফ্রি ডেলিভারি।



