জেনে নিন চিয়া সিড খাওয়ার উপকারিতা ও অপকারিতা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৪৫ পিএম


চিয়া সিড
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যের ভাষায় চিয়া সিডকে বলা হয় সুপারফুড। দুধ-ডিমের চেয়েও বেশি প্রোটিন ও ক্যালসিয়াম থাকায় এটি স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এখন বেশ জনপ্রিয়। প্রাচীন অ্যাজটেক জাতির খাদ্য তালিকায়ও এই বীজের ব্যবহার ছিল। দেখতে অনেকটা তিলের মতো এই বীজ প্রধানত আমেরিকা ও মেক্সিকো অঞ্চলে উৎপাদিত হয়।

বিজ্ঞাপন

একনজরে চিয়া সিডের পুষ্টিগুণ

চিয়া সিডে দুধের চেয়ে ৫ গুণ ক্যালসিয়াম, কমলার চেয়ে ৭ গুণ ভিটামিন সি, পালংশাকের চেয়ে ৩ গুণ আয়রন, কলার দ্বিগুণ পটাশিয়াম, ডিমের চেয়ে ৩ গুণ প্রোটিন এবং স্যামন মাছের চেয়ে ৮ গুণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া এতে রয়েছে, অ্যান্টি-অক্সিডেন্ট (কোয়েরসেটিন, কেম্পফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড),ম্যাগনেশিয়াম, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম,দ্রবণীয় ও অদ্রবণীয় আঁশ।

বিজ্ঞাপন

উপকারিতা

. ওমেগা-৩ থাকার কারণে হৃদরোগের ঝুঁকি কমায়।

বিজ্ঞাপন

. ক্ষতিকর কোলেস্টেরল হ্রাস করে।

. অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

. মেটাবলিজম উন্নত করে ওজন কমাতে সহায়তা করে।

. ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।

. কোলন পরিষ্কার রাখে, কোলন ক্যানসারের ঝুঁকি হ্রাস করে।

. অ্যাসিডিটির সমস্যা কমাতে কার্যকর।

খাওয়ার নিয়ম
. স্বাভাবিক বা কুসুম গরম পানিতে ২০–৩০ মিনিট ভিজিয়ে খেতে হবে।

.সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে খাওয়া যায়।

.ওটস, স্মুথি, জুস, পুডিং, টকদই, সিরিয়াল বা সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়াও জনপ্রিয়।

অপকারিতা
. কিছু গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত খেলে প্রোস্টেট ও স্তন ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

. বেশি খেলে হজমের সমস্যা বা গ্যাস্ট্রিক হতে পারে।

. অতিরিক্ত গ্রহণে অস্বাভাবিক ওজন হ্রাস পেতে পারে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

চিয়া সিড নিঃসন্দেহে একটি পুষ্টিকর সুপারফুড, তবে পরিমাণে সীমিত না খেলে উপকারের পাশাপাশি অপকারও ডেকে আনতে পারে। স্বাস্থ্যসচেতনদের ডায়েটে এটি নিয়মিত থাকলেও সতর্ক থাকতে হবে পরিমাণের বিষয়ে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission