পূজার আগে ঝলমলে চুলের ঘরোয়া কৌশল 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:১৭ পিএম


দুর্গা পূজা
ছবি: সংগৃহীত

দুর্গা পূজা দরজায় কড়া নাড়ছে। একদিকে নতুন পোশাক, সাজসজ্জা সবই প্রস্তুত। কিন্তু আয়নায় তাকিয়ে দেখছেন, চুল এখনো রুক্ষ, প্রাণহীন? সময়ের অভাবে পার্লারে যাওয়াও সম্ভব নয়? চিন্তা নেই, ঘরেই থাকা কিছু সহজ উপকরণ দিয়েই পেতে পারেন উজ্জ্বল, কোমল ও ঘন চুল।

দূষণ, ধুলোবালি আর ঘাম এগুলো প্রতিদিনই আমাদের চুলের স্বাস্থ্যের ক্ষতি করছে। আর তার প্রভাব পড়ে চুলের সজীবতা, মসৃণতা এবং ঘনত্বে। কিন্তু ঘরোয়া কিছু টোটকা মেনে চললে খুব অল্প সময়েই ফিরে আসতে পারে সেই পুরনো চুলের জেল্লা।

d3

ঘরে তৈরি কোরিয়ান হেয়ার সিরাম:
২ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ চাল ভেজানো পানি, ৪-৫ ফোঁটা রোজমেরি অয়েল ও ১ চামচ গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে নিন। এই সিরাম চুল ধোওয়ার পর ব্যবহার করুন। নিয়মিত ব্যবহার করলে চুল হবে মসৃণ ও চকচকে।

অ্যাপল সাইডার ভিনেগার প্যাক:
ভিটামিন বি, সি এবং ফলিক অ্যাসিডে ভরপুর এ উপাদান চুলের প্রাণ ফিরিয়ে আনে। শ্যাম্পুর পর অল্প ভিনেগার মাথায় মেখে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। রোজমেরি অয়েল মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো ফল মিলবে।

গ্রিন টি-অ্যালো ভেরা সিরাম:
এক কাপ গ্রিন টি-তে ২ চা চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ মধু মিশিয়ে তৈরি করুন ঘরোয়া সিরাম। এটি চুলে লাগালে চুল রুক্ষ হবে না এবং চুল পড়াও কমবে।

d4

কোঁকড়ানো ও রুক্ষ চুলের জন্য বিশেষ তেল:
সোজা চুল যেমন সহজে সেট করা যায়, কোঁকড়ানো চুলের ক্ষেত্রে প্রয়োজন বাড়তি যত্ন। এ চুলের যত্নে বিশেষ কিছু তেল ব্যবহার করতে পারেন—

নারকেল তেল: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও লরিক অ্যাসিড সমৃদ্ধ এ তেল চুলে দ্রুত শোষিত হয় ও শুষ্কতা কমায়।

মেথির তেল: খুশকি ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, মাথার ত্বক সুস্থ রাখে।

আমলকি-নারকেল তেল: নারকেল তেলে আমলকি ফুটিয়ে ব্যবহার করলে চুল হয় ঘন ও নরম।

d5

জবা-মেথির তেল: জবা ফুল ও মেথি একসঙ্গে ফুটিয়ে তৈরি তেল রুক্ষতা ও খুশকি দূর করতে দারুণ কার্যকর।

আরও পড়ুন

পূজার আগে ঘরে বসেই এসব ঘরোয়া যত্নে চুল হয়ে উঠুক ঝলমলে, প্রাণবন্ত। সময়ের অভাবে যত্ন নিতে না পারলেও এই সহজ টিপসগুলো রুটিনে আনলেই বদলে যাবে আপনার চুলের গল্প। এবার পূজায় খোলা চুলে মুগ্ধ করুক সবাই। 

আরটিভি/এসকে/এ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission