সুন্দর ও মজবুত নখের জন্য সহজ ঘরোয়া টিপস

আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৫৭ পিএম


সুন্দর ও মজবুত নখের জন্য সহজ ঘরোয়া টিপস
ছবি: সংগৃহীত

আমরা ত্বক ও চুলের যত্নে অনেক মনোযোগ দিই, কিন্তু নখের যত্নের বিষয়টি প্রায়ই উপেক্ষা করা হয়। সুন্দর নখ শুধু হাতের সৌন্দর্য বাড়ায় না, এটি ব্যক্তিত্বেরও পরিচায়ক। তবে অনেকেই জানেন না কীভাবে নখের সঠিক যত্ন নেওয়া যায়। নখ ভাঙা, চিড় ধরা বা অসময়ে ক্ষয় হওয়া সমস্যাগুলো এড়িয়ে যাওয়ার জন্য কিছু সহজ ঘরোয়া পদ্ধতি কার্যকর হতে পারে।

নখকে সংক্রমণমুক্ত ও মজবুত রাখার জন্য গরম জলে ডুবানো:

মাঝেমাঝে নখ কুসুম গরম পানিতে ডুবিয়ে রাখলে এতে জমে থাকা ব্যাকটেরিয়া নষ্ট হয় এবং সংক্রমণের ঝুঁকি কমে। এছাড়া নখ বারবার ভেঙে যাওয়ার প্রবণতাও কমে।

কিউটিকল অয়েল ও পেট্রোলিয়াম জেলি দিয়ে ম্যাসাজ:

নখের চারপাশে কয়েক ফোঁটা কিউটিকল অয়েল দিয়ে হালকা ম্যাসাজ করলে নখ চকচকে এবং মসৃণ হয়। চাইলে সামান্য পেট্রোলিয়াম জেলি মিশিয়ে ব্যবহার করা যেতে পারে, এতে নখের পুষ্টি বাড়ে।

আরও পড়ুন

ময়শ্চারাইজ করা অপরিহার্য:

প্রতিদিন ঘুমানোর আগে নখ ও চারপাশের ত্বক ময়শ্চারাইজ করা উচিত। উষ্ণ অলিভ তেল দিয়ে নখ ডুবিয়ে রাখা মাত্র ১০ মিনিটের জন্য হলেও নখের বৃদ্ধি এবং শক্তি দুটোই বাড়িয়ে দেয়।

টি ট্রি তেল ও ভিটামিন ই তেলের ব্যবহার:

ভিটামিন ই তেলে কিছু ফোঁটা টি ট্রি তেল মিশিয়ে নখ ও চারপাশে লাগালে নখ সংক্রমণ থেকে নিরাপদ থাকে। আধ ঘণ্টা রাখার পর উষ্ণ পানিতে ধুয়ে নিলে এটি আরও কার্যকর হয়।

লেবুর রস ব্যবহার করুন:

লেবুর রস নখের জন্য খুবই উপকারী। এতে প্রচুর ভিটামিন সি থাকে যা নখকে মজবুত রাখে এবং ময়লা ও সংক্রমণ দূর করে। তুলার সাহায্যে লেবুর রস লাগিয়ে নখ ভালোভাবে পরিষ্কার করা যেতে পারে।

ভিটামিন ই ক্যাপসুল:

ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের নির্যাস নখে ম্যাসাজ করলে দ্রুত নখ বৃদ্ধি পায় এবং নখের ক্ষয় কমে।

সঠিক ফাইলিং ও কেটে রাখার নিয়ম:

নখ বারবার ভাঙে এমন ক্ষেত্রে সঠিকভাবে ফাইল করা জরুরি। সবসময় এক দিকে ফাইল করুন এবং ভেজা অবস্থায় নখ কাটা বা ফাইল করা এড়িয়ে চলুন। ধাতব ফাইলারের বদলে নরম ফাইল ব্যবহার করলে ভালো হয়।

শুকনো ও পরিষ্কার রাখা:

নখ সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন। রান্নার কাজ শেষে হাত সাবান দিয়ে ধুয়ে শুকনো করে নখে ক্রিম ব্যবহার করুন। ভেজা নখ সহজে ভেঙে যায় এবং গোড়া পচে যেতে পারে।

নখ দিয়ে স্ক্র্যাচ বা কামড়ানো থেকে বিরত থাকুন:

নখ দিয়ে প্যাকেট বা কাগজ কাটা এড়িয়ে চলুন। এছাড়া দাঁত দিয়ে নখ কামড়ানোর অভ্যাস থাকলে তা অবশ্যই ত্যাগ করুন। নখ কামড়ালে নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় এবং বৃদ্ধি কমে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, নখের সৌন্দর্য রক্ষা করা খুবই সম্ভব যদি নিয়মিত এই ছোট ছোট যত্নের অভ্যাস অনুসরণ করা হয়। এতে লম্বা, চকচকে, মজবুত এবং সুন্দর নখ রাখার পাশাপাশি হাতের পুরো সৌন্দর্যই বাড়ে।

আরটিভি/এ/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission