চিয়া সিড খাওয়ার ভুলেই ডেকে আনছেন নিজের বিপদ!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:০০ পিএম


চিয়া সিড
ছবি: সংগৃহীত

মেদহীন ছিপছিপে চেহারার স্বপ্ন অনেকেরই। এজন্য কেউ কেউ কঠোর ডায়েটে যান, আবার অনেকে ভরসা করছেন চিয়া সিডসের ওপর। তবে চিকিৎসকদের মতে, সঠিক নিয়ম না মেনে চিয়া সিড খাওয়া শরীরের জন্য ক্ষতির কারণও হতে পারে।

কালো দানার মতো চিয়া সিডস ক্যালরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন বি–১ ও ভিটামিন বি–৩ সমৃদ্ধ। তাই একে সম্পূর্ণ ক্ষতিকর বলা যায় না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, চিয়া সিডস সঠিকভাবে ভিজিয়ে না খেলে এর পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক হতে পারে।

গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টরা জানান, শুকনো চিয়া সিডস পাকস্থলীতে গিয়ে ফুলে ওঠে। এতে হজমের সমস্যা, ক্ষুধামন্দা এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। এছাড়া রক্তচাপের রোগীদের ক্ষেত্রেও এটি ভয়ংকর প্রভাব ফেলতে পারে।

চিয়া সিডস খাওয়ার সঠিক নিয়ম

.দুই চামচ চিয়া সিডস একটি গ্লাস অর্ধেক পানিতে ভিজিয়ে রাখতে হবে।

.অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন, কিন্তু সারা রাত নয়।

.জেলির মতো হয়ে গেলে তবেই খেতে হবে।

.ফল বা টকদইয়ের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

.খাওয়ার পর কোনো অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন

তাই ওজন কমানোর আশায় চিয়া সিড খাওয়ার আগে অবশ্যই সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission