চিয়া সিড কীভাবে খাওয়া স্বাস্থ্যকর, শুকনো নাকি ভিজিয়ে

আরটিভি নিউজ ডেস্ক

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৬:০৪ পিএম


চিয়া সিড কী ভাবে খাওয়া স্বাস্থ্যকর, শুকনো নাকি ভিজিয়ে
সংগৃহীত ছবি

চিয়া সিড বা মরু তিল এখন স্বাস্থ্য সচেতনদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। ওজন কমানো থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকি কমানো—নানা গুণে সমৃদ্ধ এই সুপারফুড।

বিজ্ঞাপন

তবে অনেকেই দ্বন্দ্বে থাকেন এটি শুকনো খাওয়া ভালো নাকি ভিজিয়ে।

পুষ্টিবিদদের মতে, চিয়া সিড খাওয়ার পদ্ধতির ওপর এর কার্যকারিতা অনেকটাই নির্ভর করে।

বিজ্ঞাপন

চিয়া সিডে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার এবং মিনারেল থাকে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে শুকনো চিয়া সিড খাওয়ার চেয়ে ভিজিয়ে খাওয়া শরীরের জন্য বেশি স্বস্তিদায়ক এবং কার্যকর বলে মনে করা হয়।

শুকনো চিয়া সিড খেলে পুষ্টিগুণে খুব একটা হেরফের না হলেও এটি হজমে সমস্যা তৈরি করতে পারে। চিয়া সিডের ফাইবার শরীর থেকে পানি শুষে নেয়, যার ফলে পর্যাপ্ত পানি পান না করলে পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের মতো উপসর্গ দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, চিয়া সিড পানিতে ভিজিয়ে রাখলে তা ফুলে জেলির মতো আকার ধারণ করে, যা অন্ত্রের জন্য উপকারী এবং হজম করা সহজ। চিয়া সিডে থাকা ফাইটিক অ্যাসিড, যা পুষ্টি শোষণে বাধা দেয়, ভিজিয়ে রাখলে তার প্রভাব কমে যায়। ফলে শরীর সহজে ওমেগা-৩ এবং প্রোটিন গ্রহণ করতে পারে।

এছাড়া শুকনো চিয়া সিড অনেক সময় গলায় আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করে, ভেজানো বীজের ক্ষেত্রে সেই ভয় থাকে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চিয়া সিড খাওয়ার আদর্শ নিয়ম হলো এক চামচ বীজ এক গ্লাস পানিতে অন্তত ৩০ মিনিট বা সারারাত ভিজিয়ে রাখা। সকালে খালি পেটে এই পানি পান করা যেতে পারে অথবা এটি দই, ওটস, স্মুদি বা লেবু পানির সাথে মিশিয়েও খাওয়া যায়। সারাদিন ধরে চিয়া সিড মিশ্রিত পানি পান করার অভ্যাসও অনেকের মধ্যে দেখা যায়, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

তবে মনে রাখা প্রয়োজন, দিনে ১ থেকে ২ চামচের বেশি চিয়া সিড খাওয়া উচিত নয়। অতিরিক্ত ফাইবার পেটে অস্বস্তি বা গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং যাদের হজমের পুরনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চিয়া সিড খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

সঠিক নিয়ম মেনে পরিমিত পরিমাণে চিয়া সিড খেলে তা দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য নিশ্চিত করতে দারুণ ভূমিকা রাখে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission