বিশ্বের সর্বোচ্চ ঘূর্ণায়মান রেস্তোরাঁ ও এশিয়ার দীর্ঘতম স্কি ড্র্যাগ লিফট উদ্বোধন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০১:৫১ পিএম


বিশ্বের সর্বোচ্চ ঘূর্ণায়মান রেস্তোরাঁ ও এশিয়ার দীর্ঘতম স্কি ড্র্যাগ লিফট উদ্বোধন
ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে গুলমার্গে উদ্বোধন করা হয়েছে দুটি একাধিক আকর্ষণীয় প্রকল্প বিশ্বের সর্বোচ্চ ঘূর্ণায়মান রেস্তোরাঁ এবং এশিয়ার দীর্ঘতম স্কি ড্র্যাগ লিফট। এই নতুন সংযোজনগুলি পর্যটকদের জন্য কাশ্মীর সফরকে স্বপ্নসুলভ করে তুলবে।

বিজ্ঞাপন

গুলমার্গের আফারওয়াত শৃঙ্গে স্থাপিত এই ঘূর্ণায়মান রেস্তোরাঁটি একটি গোলাকার আকৃতির বিলাসবহুল কাঠামো, যা ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এখানে বসে পর্যটকরা হিমালয়ের বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সঙ্গে উপভোগ করবেন সেরা মানের খাবার ও পানীয়। রেস্তোরাঁটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, ঘুরন্ত টেবিলের মাধ্যমে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য একটুও মিস হবে না।

অন্যদিকে, গুলমার্গে উদ্বোধন করা হয়েছে এশিয়ার দীর্ঘতম স্কি ড্র্যাগ লিফট। এটি পর্যটকদের জন্য বিশেষ সুবিধা হিসেবে চালু হয়েছে যেখানে তারা বিশেষ রড ধরে টেনে নিয়ে যাওয়া যন্ত্রের সাহায্যে পাহাড়ের ওপর সহজে চড়ে যেতে পারবেন। স্কি করার জন্য প্রয়োজনীয় দক্ষতা না থাকলেও, এই লিফট ব্যবহার করে পাহাড়ি বরফের উপরে স্কি স্পোর্টসের আনন্দ নেওয়া যাবে।

বিজ্ঞাপন

এই দুই প্রকল্প কাশ্মীরের শীতকালীন ক্রীড়া ও পর্যটনে নতুন মাত্রা যোগ করবে এবং আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিজে এই ঘূর্ণায়মান রেস্তোরাঁ এবং স্কি ড্র্যাগ লিফট উদ্বোধন করেছেন।

এই উন্নয়ন কাশ্মীরকে বিশ্ব পর্যটন মানচিত্রে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে এবং গুলমার্গের শীতকালীন সৌন্দর্য ও খেলাধুলার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission