ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

খেজুরের গুড় আসল না ভেজাল, চেনার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

শীতকালে গ্রাম-গঞ্জে গুড়ের মিষ্টি গন্ধ ভাসতে শুরু করে। বাঙালি পিঠা-পায়েসসহ নানা মিষ্টান্নে গুড়ের স্বাদ উপভোগ করে থাকে। গুড় শুধু স্বাদে নয়, স্বাস্থ্যেও উপকারি। এতে থাকে লৌহ, ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম ও পটাশিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

গুড় সাধারণত খেজুরের রস থেকে তৈরি হয়। রস সংগ্রহের পরে বড় পাত্রে রেখে আগুনে ফুটিয়ে গুড় বানানো হয়। তবে সম্প্রতি দেশে গুড়ে ভেজাল ও কৃত্রিম উপাদান মেশানোর অভিযোগ বেড়েছে। কিছু অসাধু ব্যবসায়ী চিনি, ফিটকিরি ও রাসায়নিক রং দিয়ে ভেজাল গুড় তৈরি করছেন, যা স্বাদ ও গন্ধহীন।

গুড়ের আসল ও ভেজাল চেনার উপায়:

-)আসল গুড়ের রং গাঢ় বাদামি এবং তার পাটালি নরম ও রসাল হয়, রং কালচে লালাভ।

-)ভেজাল বা মিশ্রিত গুড় চকচকে এবং পাটালি খুব শক্ত হয়, রং সাদা বা হালকা হয়।

414353029_854374703358126

-)পাটালি যদি চকচকে ও শক্ত হয়, তবে তাতে চিনি বা রাসায়নিক মেশানো থাকতে পারে।

-)গুড়ের স্বাদ নোনতা বা তিতা হলে ভেজালের সম্ভাবনা থাকে।

-)গুড়ের মাঝে স্ফটিকের মতো অংশ থাকলে মিষ্টতা বাড়ানোর জন্য কিছু মেশানো হয়েছে।

শীতকালীন সময়ে সুস্থ ও নিরাপদ গুড় ব্যবহার নিশ্চিত করতে আসল ও ভেজাল গুড় চিনতে পারাটা অত্যন্ত জরুরি। তাই গুণগত মান যাচাই করে খেজুরের প্রকৃত গুড় ব্যবহার করুন, স্বাস্থ্যবান থাকুন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো