ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শীতে টাটকা খেজুরের রস থেকে হতে পারে ভয়াবহ বিপদ, সতর্ক থাকবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
ফাইল ছবি

শীতে কাঁচা খেজুরের রস খাওয়ার আনন্দ বিষাদে পরিণত হয় নিপাহ ভাইরাসের সংক্রমণে। বাদুড়ের লালা বা প্রস্রাব থেকে এ রোগে আক্রান্ত হতে পারেন যেকেউ।

বিশেষজ্ঞরা কাঁচা খেজুরের রসকে ঝুকিপূর্ণ বলছেন। কারণ বাংলাদেশে শীতকালে নিপা ভাইরাস সংক্রমণের সঙ্গে খেজুরের কাঁচা রস খাওয়ার সম্পর্ক বারবার উঠে এসেছে গবেষণায়। কারণটা খুবই সরল কিন্তু ভয়ংকর। রাতের আঁধারে বাদুড় খেজুর গাছের কাটা মুখে বসে রস খায়। সেই সময় তাদের লালা, মূত্র বা মল রসের হাঁড়িতে পড়ে যেতে পারে। আর বাদুড়ই নিপা ভাইরাসের প্রাকৃতিক বাহক।

আরও পড়ুন

আমাদের দেশে এই রস না ফুটিয়ে কাঁচা অবস্থায় পান করার চল বহু পুরোনো। ফলে ভাইরাস থাকলে তা সরাসরি মানুষের শরীরে ঢুকে পড়তে পারে।

নিপা ভাইরাস সংক্রমণ সাধারণ জ্বর বা সর্দি দিয়ে শুরু হলেও দ্রুত পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। মাথাব্যথা, বমি, শ্বাসকষ্ট, মানসিক বিভ্রান্তি এমনকি এনসেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহ পর্যন্ত হতে পারে। অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যুও হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এর কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন এখনো নেই।

তবে নিপা ভাইরাস যে শুধু খেজুরের রস দিয়েই ছড়ায় তা নয়। এটি যেকোনো অপরিষ্কার বা বাদুড়ের আধা খাওয়া ফল থেকে আপনার শরীরে ঢুকতে পারে। তাই গোটা ফল খুব ভালোমতো ধুয়ে খাওয়া নিরাপদ।

তাহলে কি খেজুরের রস বাদ দিতে না চাইলে যা করবেন

একেবারে বাদ নয়, কিন্তু সাবধান হতে হবে, সচেতন হতে হবে। খেজুরের কাঁচা রস সরাসরি পান না করাই সবচেয়ে নিরাপদ। রস ভালোভাবে ফুটিয়ে গুড় বানানো হলে উচ্চ তাপে ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়। তাই গুড় তুলনামূলক নিরাপদ। পাশাপাশি এখন অনেক জায়গায় গাছের মুখ ঢেকে রাখার জন্য ‘বাঁশের স্কার্ট’ ব্যবহার করা হচ্ছে, যাতে বাদুড় রসে বসতে না পারে। এটি কার্যকর একটি প্রতিরোধমূলক ব্যবস্থা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
বাজারে সরবরাহ প্রচুর, তবুও দাম তুঙ্গে
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?