ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ডাবের পানিতে ভেজানো চিয়া সিড স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম
ছবি: সংগৃহীত

গরমের সময়ে শরীরকে সতেজ ও পানিশূন্যতামুক্ত রাখতে স্বাস্থ্যকর পানীয়ের গুরুত্ব অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, এ সময় এমন খাবার বা পানীয় বেছে নেওয়া উচিত, যা শরীরে পানির ঘাটতি পূরণ করার পাশাপাশি শক্তিও জোগায়। এ ক্ষেত্রে ডাবের পানি ও চিয়া সিডের সংমিশ্রণ হতে পারে একটি উপকারী ও পুষ্টিকর বিকল্প।

সাধারণত অনেকেই চিয়া সিড খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখেন। একইভাবে ডাবের পানিতেও চিয়া সিড ভিজিয়ে খাওয়া যায়। খাওয়ার ৩ থেকে ৪ ঘণ্টা আগে একটি কাচের পাত্রে ডাবের পানির সঙ্গে এক থেকে দুই চামচ চিয়া সিড ভিজিয়ে রাখলেই এটি পান করার উপযোগী হয়ে ওঠে।

স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে, ডাবের পানিতে ভেজানো চিয়া সিড খেলে শরীর পেতে পারে বেশ কিছু উপকার।

পানিশূন্যতা রোধে সহায়ক

ডাবের পানিতে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট, যা শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে চিয়া সিড নিজের ওজনের প্রায় ১০ গুণ পানি শোষণ করে জেলির মতো গঠন তৈরি করে। ফলে এই পানীয় শরীরকে দীর্ঘ সময় আর্দ্র রাখতে সহায়তা করতে পারে।

হজমশক্তি উন্নত করতে পারে

ডাবের পানি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এবং গ্যাস, বদহজম ও অ্যাসিডিটির সমস্যা কমাতে সহায়ক বলে মনে করা হয়। পাশাপাশি চিয়া সিডে থাকা উচ্চমাত্রার ফাইবার হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। এতে অন্ত্রের কার্যক্রম ভালো থাকতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকিও কমতে পারে।

ওজন নিয়ন্ত্রণে ভূমিকা

চিয়া সিড ফাইবারসমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দিতে পারে। ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে। অন্যদিকে ডাবের পানিতে ক্যালোরি তুলনামূলক কম থাকায় এটি চিনিযুক্ত পানীয়ের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।

হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী

ডাবের পানি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে পরিচিত। চিয়া সিডে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এ দুই উপাদান একসঙ্গে গ্রহণ করলে রক্ত সঞ্চালন উন্নত হতে পারে বলেও মনে করেন অনেক পুষ্টিবিদ।

শক্তি ও সতেজতা বাড়ায়

গরমে দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ডাবের পানি ও চিয়া সিড শরীরকে দ্রুত শক্তি ও সতেজতা দিতে সাহায্য করতে পারে। বিশেষ করে খালি পেটে এটি পান করলে শরীর কিছুটা দ্রুত সাড়া দিতে পারে।

ত্বক ও চুলের যত্নে সহায়ক

চিয়া সিডের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভালো রাখতে সাহায্য করতে পারে। পাশাপাশি ডাবের পানি শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখে, যা ত্বক ও চুলের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সতর্কতা যা জানা জরুরি

তবে বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো স্বাস্থ্যকর খাবারই পরিমিত মাত্রায় খাওয়া উচিত। যাদের ডায়াবেটিস, কিডনি সমস্যা, হজমজনিত জটিলতা বা অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে, তারা নিয়মিত খাদ্যতালিকায় এটি যুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

গরমের দিনে ডাবের পানিতে ভেজানো চিয়া সিড হতে পারে একটি পুষ্টিকর, সতেজ ও স্বাস্থ্যসম্মত পানীয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
ডাবের পানি কতক্ষণ ভালো থাকে, জানুন সংরক্ষণের সঠিক নিয়ম
গরমে স্বস্তি দেয় ডাবের পানি
গরমে ডাবের পানি নাকি মাঠা, কোনটা শরীরের জন্য বেশি উপকারী
চিয়া সিড খাওয়ার সময় যে ৫ খাবার খেলেই বিপদ