ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কেন বিয়ের পর মেয়েদের ওজন বাড়ে? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত

বিয়ের পর অনেকের জীবনেই বড় ধরনের পরিবর্তন আসে। নতুন পরিবেশ, নতুন দায়িত্ব এবং দৈনন্দিন জীবনের ছন্দ বদলে যাওয়ার কারণে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই ওজন বাড়ার প্রবণতা দেখা যায়। তবে বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই পরিবর্তনটি বেশি লক্ষণীয়। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে শারীরিক, মানসিক ও জীবনযাপনের নানা কারণ।

যেসব কারণে বিয়ের পরে মেয়েদের ওজন বাড়ে

হরমোনের পরিবর্তন:
বিয়ের পর জীবনযাত্রা ও মানসিক অবস্থার পরিবর্তনের কারণে শরীরের হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসে। এতে চর্বি জমার প্রবণতা বাড়ে এবং ধীরে ধীরে ওজন বৃদ্ধি পায়।

নিজের প্রতি যত্নের অভাব:
বিয়ের আগে অনেকেই খাবার ও ফিটনেসে সচেতন থাকেন। কিন্তু বিয়ের পর নতুন দায়িত্ব ও ব্যস্ততার কারণে ব্যায়াম ও খাদ্যনিয়মে শিথিলতা আসে।

আরও পড়ুন

ঘুমের অনিয়ম:
রাত জাগা বা অনিয়মিত ঘুম শরীরের বিপাকক্রিয়া ব্যাহত করে। এতে হজমের সমস্যা দেখা দেয় এবং শরীরে অতিরিক্ত চর্বি জমে।

খাদ্যাভ্যাসে পরিবর্তন:
নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে অনেক সময় নিজের স্বাস্থ্যকর খাবারের অভ্যাস বদলে যায়। ফলে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ বাড়ে।

মানসিক চাপ:
নতুন পরিবেশ, সম্পর্ক ও দায়িত্বের চাপ মানসিক স্ট্রেস তৈরি করে। এই চাপ অনেক সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ায়। যা ওজন বৃদ্ধির একটি বড় কারণ।

গর্ভধারণ ও প্রসবপরবর্তী পরিবর্তন:
গর্ভাবস্থায় স্বাভাবিকভাবেই ওজন বাড়ে। সন্তান জন্মের পর অনেকেই সেই বাড়তি ওজন কমাতে যথেষ্ট উদ্যোগ নেন না, ফলে তা থেকে যায়।

বিশেষজ্ঞদের মতে, বিয়ের পর ওজন বাড়া অস্বাভাবিক কিছু নয়। তবে সচেতন থাকলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম বজায় রাখলে শরীর সুস্থ রাখা সহজ হয়।

নিজের শরীরের যত্ন নেওয়াই দীর্ঘমেয়াদে সুস্থ ও সুন্দর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী